বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ডেমরায় চোরাই মালামাল ও পিকআপ সহ দুইজন গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ৯.০৮ পিএম
  • ৩৩০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) ডেমরা থানা পুলিশ চোরাই মালামালসহ দুইজনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো- মোঃ ইদ্রিস আলী (৩৫) ও মোঃ রবিউল আলম (২৯)।

ডেমরা থানার উপ-পুলিশ পরিদর্শক মোঃ রেজাউল করিম পান্নু বলেন, সোমবার (৬ এপ্রিল, ২০২০) ডেমরা থানা পুলিশ নিয়মিত ডিউটি করাকালীন সকাল পৌনে ছয়টায় মুসলিমনগর জিরো পয়েন্টে একটি পিকআপে দোকানের মালামাল দেখতে পাই। পরবর্তী সময়ে তাদেরকে ওই মালামালের ব্যাপারে জিজ্ঞাসা করলে তারা কোন সদুত্তর দিতে পারেনি। পরে তাদেরকে আটক করা হয়।

পরবর্তী সময়ে পুলিশের নিকট খবর আসে গত ০৫/০৪/২০২০খ্রিঃ রাত অনুমান ০৯.৩০ টা হতে ০৬/০৪/২০২০খ্রিঃ ভোর অনুমান ০৪.৩০ টার মধ্যে যে কোন সময় ডেমরা থানার মুসলিমনগর জিরো পয়েন্ট এলাকায় সানমুন জেনারেল স্টোর নামক একটি মুদির দোকান ও পার্শ্ববর্তী আরেকটি দোকানের সার্টারের তালা ভেঙ্গে মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় দোকান মালিক মোঃ হুমায়ুন কবিরের অভিযোগের ভিত্তিতে ডেমরা থানায় একটি মামলা রুজু হয়েছে।

ডেমরা থানা পুলিশ রেজিস্ট্রেশন বিহীন পিকআপটিসহ মোঃ হুমায়ুন কবিরের দোকানের ৫০ কেজি ওজনের ১৫ বস্তা চাউল, ২৫ কেজি ওজনের ৭ বস্তা চাউল এবং বিভিন্ন কোম্পানীর অনুমান ১০৪ লিটার সোয়াবিন তেল, ১টি ক্যানন প্রিন্টার, ফ্রেস কোম্পানীর অনুমান ২০ লিটার সোয়াবিন তেল, অনুমান ১৫ কেজি ডিটারজেন্ট পাউডার, লেকটোজেন, সেরিলেক ও সেরি গ্রæপের ৩টি দুধের প্যাকেট এবং জহিরুল ইসলাম এর দোকান হতে ৫০ কেজি ওজনের ১০ বস্তা চাউল, ২৫ কেজি ওজনের ২ বস্তা চাউল উদ্ধার করেছে বলেন, মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ রেজাউল করিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com