বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

করোনা আক্রান্ত কি না যেভাবে জানবেন এবং যা করবেন

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২০, ১.০২ পিএম
  • ৩৪৯ বার পড়া হয়েছে

করোনাভাইরাসে এরই মধ্যে কেউ আক্রান্ত হয়েছে কিনা, তা জানার উপায় কী?

ডা. উইলিয়াম হিলম্যান বলেন, এ ব্যাপারে আমরা করোনা পরীক্ষার পরামর্শ দেব না। আপনি কেবল অসুস্থ হওয়ার লক্ষণ দেখলে পরীক্ষা করাবেন। এজন্য করোনার লক্ষণগুলো দেখে নিজের সঙ্গে মিলিয়ে নিতে পারেন।

তবে অন্য গবেষকরা এরই মধ্যে জানিয়েছেন, জিহ্বায় স্বাদ না থাকা এবং গন্ধ নেয়ার অনুভূতি চলে যাবে করোনা আক্রান্ত হলে। সেই সঙ্গে জ্বর, কাশি ও গলাব্যথা থাকতে পারে। এমনকি শ্বাসকষ্টও হতে পারে।

আমার কি করোনা হতে পারে?

হিলম্যান বলেন, যারা করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছে তাদের মধ্যে ঠাণ্ডাজনিত রোগ, বিশেষ করে সর্দি-কাশি, গলাব্যথা, শ্বাসকষ্ট দেখা যাচ্ছে। জ্বর, পেশিতে ব্যথা, স্বাদ হারিয়ে যাওয়া এবং গন্ধ না পাওয়ার সমস্যা দেখা দিচ্ছে। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

কত সংখ্যক লোকের লক্ষণ দেখা দিচ্ছে?

কলম্বিয়া ইউনিভার্সিটির চিকিৎসা কেন্দ্রের ডাক্তার ডেভিড বাচহোল বলেন, কেবল অসুস্থদের করোনা রোগের লক্ষণ দেখে পরীক্ষা করা হচ্ছে। সে কারণে এটি স্পষ্ট করে বলা সম্ভব নয়। তবে আইল্যান্ডে দেখা গেছে, সেখানকার ৫০ শতাংশ করোনা আক্রান্তের শরীরে লক্ষণই দেখা দেয়নি। অথচ তারা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

গবেষকরা বলছেন, বিশ্বে অন্তত ৮০ শতাংশ আক্রান্তের শরীরে করোনার লক্ষণ প্রকাশ পাচ্ছে না।

আক্রান্ত ব্যক্তিরা কি অন্যদের সংক্রমিত করতে পারে?

হিলম্যান বলেন, আক্রান্ত হওয়ার অন্তত ১৪ দিন লাগতে পারে লক্ষণ প্রকাশ পেতে। এই সময়ের মধ্যে ওই ব্যক্তির সংস্পর্শে আসা ব্যক্তিরাও আক্রান্ত হতে পারেন। তবে ঠিক কোন পদ্ধতিতে একজন থেকে আরেকজন আক্রান্ত হচ্ছে তা এখনো স্পষ্ট করে জানা যায়নি। তবে আক্রান্ত ব্যক্তির হাঁচি-কাশির মাধ্যমে এটি ছড়াতে পারে।

এরই মধ্যে গবেষকরা দেখিয়েছেন, আক্রান্ত ব্যক্তির বসবাসের স্থানেও করোনার জীবাণু থাকে। সে ক্ষেত্রে ওই স্থানে অবস্থান করলে কিংবা আক্রান্ত ব্যক্তির ব্যবহারের জিনিস স্পর্শ করলেও ঝুঁকি থাকে।

দুরুত্ব বজায় রাখার বিষয়টা কেমন হবে?

উইলিয়াম বলেন, শারীরিকভাবে সবাইকে দূরত্ব বজায় রাখতে হবে। কারণ, কেউ যে আক্রান্ত হবে না, সেই নিশ্চয়তা নেই।

আমি আক্রান্ত হওয়ার ঝুঁকিতে থাকলে অন্যদের জানাবো?

ডেভিড বাচহোল বলেন, অবশ্যই জানাতে হবে। নিজের পরিবারের লোকজন থেকে শুরু করে বন্ধু-বান্ধবদের সচেতন করতে হবে। নিজে অন্তত ১৪ দিন আইসোলেশনে থেকে অন্যদেরও আইসোলেশনে থাকতে বলা দরকার। কারণ, করোনায় আক্রান্ত হলেই লক্ষণ প্রকাশ পায় না। লক্ষণ নেই মানেই করোনা নেগেটিভ নয়, পজিটিভ হওয়া সত্ত্বেও করোনার লক্ষণ দেখা নাও দিতে পারে।

আমি একবার আক্রান্ত হলে দ্বিতীয়বারও কি ঝুঁকি থাকে?

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি। তবে চীনে অনেকেই দ্বিতীয়বার করোনা আক্রান্ত হওয়ার কথা জানা গেছে। সূত্র: গার্ডিয়ান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com