বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ ১৪তম মৃত্যুবার্ষিকীতে ক্যাপ্টেন (অব.) ডা. এম. এন. সাফাকে গভীর শ্রদ্ধায় স্মরণ চসিক এর অনুপ্রবেশ ও ব্যক্তিগত সম্পত্তির উপরে রাস্তা নির্মাণ অবৈধ দাবী ভূমি মালিকের সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা

আখানগর ধনীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ১২.১১ পিএম
  • ১৪২ বার পড়া হয়েছে

 

মোঃমনসুর আলী,
ঠাকুরগাঁও প্রতিনিধি:-ঠাকুরগাঁও সদর উপজেলার ২ নং আখানগর ইউনিয়নের দক্ষিণ ধনীপাড়ায় আয়োজন করা হয়েছে এক ব্যতিক্রমধর্মী ফ্রি মেডিকেল ক্যাম্প। ১১ মে ২০২৫ইং রোববার স্থানীয় যুব সমাজের উদ্যোগে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ ক্যাম্প অনুষ্ঠিত হয়। এই মেডিকেল ক্যাম্পে স্থানীয় এলাকাবাসী বিনামূল্যে চিকিৎসা পরামর্শ, রক্তচাপ, ডায়াবেটিস, চোখের সমস্যা, সাধারণ রোগসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা পান। বিভিন্ন বয়সী প্রায় ৪০০ জন নারী-পুরুষ এই সেবা গ্রহণ করেন। চিকিৎসা সেবা প্রদান করেন অভিজ্ঞ চিকিৎসক দল, যাদের মধ্যে ছিলেন সাধারণ চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, এবং ওষুধ বিতরণকারী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইএসডিও’র আঞ্চলিক ব্যবস্থাপক সাইফুল ইসলাম, স্থানীয় জনপ্রতিনিধি মোঃ মনোয়ার মোরশেদ (লালু), প্যানেল চেয়ারম্যান মোঃ জনি পারভেজ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা সবাই এমন উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। এই ফ্রি মেডিকেল ক্যাম্প সাধারণ মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা সহজলভ্য করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে বক্তারা মত প্রকাশ করেন। গ্রামাঞ্চলে এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন নিঃসন্দেহে একটি প্রশংসনীয় উদ্যোগ, যা সাধারণ মানুষের মাঝে সচেতনতা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কার্যকর ভুমিকা রাখছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com