মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

দেশের সব নাগরিকের জন্য প্রাথমিক চিকিৎসা ফ্রি

  • আপডেট সময় সোমবার, ৫ মে, ২০২৫, ৭.২০ পিএম
  • ১২৮ বার পড়া হয়েছে

দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে এবং এটি সাংবিধানিক অধিকার হিসেবে যুক্ত করার সুপারিশ করেছে স্বাস্থ্যখাত সংস্কার কমিশন।

একইসঙ্গে, স্বাস্থ্যখাতে জাতীয় বাজেটের ১৫ শতাংশ বরাদ্দ রাখার প্রস্তাব দিয়েছে এই কমিশন। সোমবার (৫ মে) ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে কমিশনের এই চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়।

প্রতিবেদনে প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন, সেখানে চিকিৎসক নিয়োগ, প্রয়োজনীয় ওষুধ বিনামূল্যে সরবরাহ এবং অন্যান্য ওষুধ সুলভ মূল্যে সরবরাহের প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া, নিম্নমানের চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ার সুপারিশও করা হয়েছে।

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান ও জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান সূচনা বক্তব্য রাখেন। প্রতিবেদনটি প্রকাশ করেন কমিশনের সদস্য অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন।

কমিশনের অন্য সদস্যরা হলেন, ডা. আবু মোহাম্মদ জাকির হোসেন, অধ্যাপক ডা. লিয়াকত আলী, অধ্যাপক ডা. সৈয়দ আতিকুল হক, অধ্যাপক ডা. সায়েরা আখতার, এম এম রেজা, ডা. আজহারুল ইসলাম, ডা. আহমেদ আহসানুর রহমান ও ওমাইর আফিফ।

এর আগে সোমবার সকাল ১১টায় কমিশনের পক্ষ থেকে প্রতিবেদনটি প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. মুহাম্মদ ইউনূসের কাছে পেশ করা হয়।

২০২৪ সালের ১৭ নভেম্বর স্বাস্থ্যখাতের উন্নয়নে ১২ সদস্যবিশিষ্ট স্বাস্থ্য সংস্কার কমিশন গঠন করা হয়। এর প্রধান হিসেবে দায়িত্ব পান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com