বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

গাইবান্ধার গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ১০.০৩ পিএম
  • ৪১১ বার পড়া হয়েছে

এইচ আর হিরু গাইবন্ধাঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে স্বামীর উপর অভিমান করে মুক্তি রানী (৩০)নামের এক গৃহবধূ আত্মহত্যা করেছে ১ এপ্রিল বুধবার সকালে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।
খোঁজনিয়ে জানা যায়,পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম রামচন্দ্রপুর গ্রামের বাসিন্দা ও ভাড়ায় মোটরবাইক চালক প্রমেশ চন্দ্রের স্ত্রী মুক্তি রানী (৩০) ঘটনার দিন সকালে সংসারের বাজার খরচ না থাকায় তাদের মাঝে কথা কাটাকাটি হয়। এতে স্ত্রী,স্বামী প্রমেশ চন্দ্রের উপর অভিমান করে সবার অজান্তে মুক্তি রানী গ্যাস জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে এবং শিশু বাচ্চা অরন্য (২) তার মায়ের বুকের দুধ পান করে অসুস্থ হয়ে পড়ে।
তাৎক্ষণিক শিশুপুত্র অরন্যকে চিকিৎসার জন্য পলাশবাড়ী উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটির অবস্থা আশংকাজনক হলে তাকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।
খবর পেয়ে পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে থানা পুলিশের এস.আই হাসিব সহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা মর্গে প্রেরণ করেন। এসময় অত্র ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু উপস্থিত ছিলেন। মৃত মুক্তি রানী (৩০) বগুড়ার শেরপুর উপজেলার চাঁদপুর গ্রামের মৃত জল পেষস্বরের কন্যা। মুক্তিরানী ২ পুত্র সন্তানের জননী।
পলাশবাড়ী থানার ওসি তদন্ত মতিউর রহমান জানান, আত্মহত্যা বলে শোনা যাচ্ছে তবে ময়না তদন্ত শেষে জানা যাবে হত্যা না আত্মহত্যা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com