মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী

গৌরীপুরে ৪ নং মাওহা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ৯ সেপ্টেম্বর, ২০২৩, ১২.২২ এএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাসঃ ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (৮ সেপ্টেম্বর ) বিকেল ৪ টায় মাওহা ইউনিয়ন বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ভুটিয়ারকোনা বায়তুল জান্নাত নূরানী হাফেজিয়া মাদ্রাসা মাঠে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমানের মতবিনিময় ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সরকার এর ভাতিজা ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডাঃ মতিউর রহমান। বক্তব্য তিনি
ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মানে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুদুর প্রসারী কর্মকান্ডের কথা তুলে ধরেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন নৌকা প্রতিকে ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক,উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ মামুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি জুলহাস মিয়া, ৫ নং সহনাটি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক শাহিন মিয়া, ৩ নং অচিন্তপুর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি খায়রুল ইসলাম, বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত এজিএম আব্দুল কদ্দুস, গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক জহিরুল হুদা লিটন, অঙ্গসংগঠনের নেতাকর্মী। প্রচন্ড বৃষ্টির মাঝে ছিল কয়েক সহস্রাধিক জনতার ভিড়। অনুষ্ঠান শেষে সকলের মাঝে বিরিয়ানি বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com