বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

দেশের সব আদালতে চলমান সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০, ৩.৫৮ এএম
  • ৩২০ বার পড়া হয়েছে

করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে সর্বোচ্চ আদালতসহ দেশের সব আদালতে চলমান সাধারণ ছুটির মেয়াদ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এর সাথে ১০ ও ১১ এপ্রিল শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যোগ হবে।

এ বিষয়ে বুধবার সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো. আলী আকবর স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

এতে আগামী ৫ থেকে ৯ এপ্রিল পর্যন্ত সুপ্রিম কোর্টের উভয় বিভাগ ও সব অধস্তন আদালতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এর আগে ২৪ মার্চ এক বিজ্ঞপ্তিতে ২৯ মার্চ থেকে ২ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়। আর মাঝের ৩ ও ৪ এপ্রিল সাপ্তাহিক বন্ধের দিন।

ছুটির নোটিশে বলা হয়, দেশব্যাপী করোনাভাইরাস রোগের (কোভিড-১৯) সংক্রমণ মোকাবিলা এবং এর ব্যাপক বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সাধারণ ছুটির সময়সীমা বাড়িয়ে ৯ এপ্রিল করা হয়েছে। এ প্রেক্ষাপটে সর্বোচ্চ আদালতও একই সিদ্ধান্ত নিয়েছে।

 

করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সরকার ঘোষিত চলমান সাধারণ ছুটির মেয়াদ আরও বাড়তে পারে বলে মঙ্গলবার ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিকে, করোনাভাইরাসের পরিপ্রেক্ষিতে দেশের সব জেলা ও দায়রা জজ, মহানগর দায়রা জজ, মুখ্য বিচারিক হাকিম ও মহানগর মুখ্য বিচারিক হাকিমদের উদ্দেশ্যে আগামী ৪ এপ্রিল আয়োজিত প্রধান বিচারপতির অভিভাষণ অনুষ্ঠানও স্থগিত করা হয়েছে।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। বুধবার সর্বশেষ তথ্য অনুযায়ী, করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে। এছাড়া দেশে নতুন করে আরও তিনজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট ৫৪ জন করোনা রোগী শনাক্ত হলো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com