বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চট্টগ্রাম মহানগরীর ব্যাংক কলোনির বাসায় মা ও মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩, ৭.৫৮ পিএম
  • ১৬৮ বার পড়া হয়েছে

চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানা সংলগ্ন ব্যাংক কলোনির একটি বাসায় মা ও মেয়ের এক রশিতে ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংক কলোনির শাহ আলম কন্ট্রাক্টরের ভবনে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- শাহনাজ বেগম (৩৩) ও মেয়ে ইভা আক্তার (৩)।

তার স্বামী শাহজাহান ইপিজেড প্যাসিফিক জিন্স লি. এর লাইন সুপারভাইজার হিসেবে কর্মরত।

শাহনাজ বেগমের ছোট ভাই মোহাম্মদ এরশাদ বলেন, তার বোন ও দুলাভাইয়ের মধ্যে বেশ কিছুদিন ধরে দাম্পত্য কলহ চলছিল। শাহজাহান অন্য নারীর প্রতি আশক্ত এরকম অভিযোগেই বিরোধ শুরু হয়।

তিনি আরও বলেন, গতকাল (সোমবার) রাতেও দু’জনের মধ্যে ঝগড়া হয়। আজ সকাল (মঙ্গলবার) ৭টার দিকে শাহজাহান তার কর্মস্থলে চলে যায়। বেলা ১১টার দিকে তাদের মধ্যে টেলিফোনে কথাকাটাকাটি ও বাকবিতণ্ডা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল করিম বলেন, দাম্পত্য কলহের কারণে মেয়েশিশুকে নিয়ে এক রশিতে মা আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ তাদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com