মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বামনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ২৮ আগস্ট, ২০২৩, ৩.১৪ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

মল্লিক জামালঃ ডিজিটাল নিরাপত্তা আইনে বরগুনার বামনায় দুই সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে পাথরঘাটায় মানববন্ধন করা হয়েছে। পাথরঘাটা প্রেসক্লাবের উদ্যোগে শহরের শেখ রাসেল স্কয়ার বেলা ১১টায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধনে সাংবাদিকরা অংশ নেন। এ সময় বরগুনার বামনায় সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে বামনা থানায় দায়ের করা মামলা প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করেন সাংবাদিকরা।

মো. নেছার উদ্দিন দৈনিক সাগরকূলের সম্পাদক ও প্রকাশক, দৈনিক যুগান্তরের বামনা উপজেলা প্রতিনিধি, বামনা প্রেসক্লাবের সভাপতি এবং তিনি বাংলাদেশ আঞ্চলিক সংবাদপত্র পরিষদ (বিএএসপি)’র নির্বাহী কমিটির সদস্যও । এছাড়াও মো. মাহমুদুল হাসান আশিক দৈনিক সাগরকূলের নিজস্ব প্রতিবেদক।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও প্রথম আলোর সাংবাদিক আমিন সোহেল, দৈনিক সংবাদের সাংবাদিক জাফর ইকবাল, দৈনিক মানবজমিনের সাংবাদিক জাকির হোসেন খান, দৈনিক সমকালের সাংবাদিক ইমাম হোসেন, বাংলা নিউজের সাংবাদিক শফিকুল ইসলাম ও দৈনিক ভোরের কাগজের সাংবাদিক অমল তালুকদার প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকরা বলেন, বরগুনার বামনায় সংবাদ প্রকাশের জেরে স্থানীয় সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিক বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা করেছেন বামনা উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার। দুই সাংবাদিকের বিরুদ্ধে যুবলীগ নেতার ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার ঘটনা অনভিপ্রেত বলে মানববন্ধনে উল্লেখ করেন সাংবাদিকরা। বামনার দুই সাংবাদিক মো. নেছার উদ্দিন ও মো. মাহমুদুল হাসান আশিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা অবিলম্বে প্রত্যাহার ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবি করা হয়। একই সঙ্গে দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান সাংবাদিকরা।

পাথরঘাটা প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর মানববন্ধনে বলেন, এ মিথ্যা মামলা দিয়ে সাংবাদিকদের দমিয়ে রাখা যাবেনা। মামলা যতই হোক আমরা সত্য সংবাদ প্রচার করবো। বামনায় দুই সাংবাদিকের নামে মিথ্যা মামলার ঘটনায় তিনি বলেন, বামনায় সাংবাদিকরা সত্য সংবাদ প্রচার করায় তাদের নামে মিথ্যা মামলা করা হয়েছে যা ঘৃণাভরে আমরা প্রত্যাখ্যান করি এবং অবিলম্বে এ মিথ্যা মামলাটি প্রত্যাহার করতে হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com