মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

মার্কিন রণতরীতে ৮০ জন নাবিক করোনা ভাইরাসে আক্রান্ত

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১১.০০ পিএম
  • ৩৪৬ বার পড়া হয়েছে

বিশ্বের সর্বত্র ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নভেল করোনা ভাইরাস (কভিড-১৯)। করোনার আক্রান্ত থেকে বাদ যায়নি মার্কিন রণতরী। যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের অন্তত ৮০ জন নাবিক এই ভয়ানক ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বিবিসি জানায়, বিমানবাহী রণতরীটি এখন পশ্চিম প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশীয় দ্বীপ গুয়ামে মার্কিন নৌঘাঁটিতে অবস্থান করছে। জাহাজটিতে নারী ও পুরুষ মিলিয়ে চার হাজারের মতো নাবিক আছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের দাবি, জাহাজটিতে থাকা নাবিকদের মধ্যে প্রায় ৮০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। সবার পরীক্ষা শেষ হলে সংখ্যাটি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

ওই রণতরীর কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের কাছে সোমবার এক মেমোতে নাবিকদের আক্রান্তের বিষয়টি লিখেন।

যুদ্ধজাহাজটির নাবিকদের জীবন রক্ষা করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া দরকার বলে মার্কিন নৌবাহিনীদের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান ক্যাপ্টেন ক্রোজিয়ার  ।

পারমাণবিক শক্তিচালিত জাহাজটিতে আক্রান্তদের কোয়ারেন্টিন ও আইসোলেশনে রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই বলে তিনি জানান। জরুরি ভিত্তিতে জাহাজে থাকা নাবিকদের সরিয়ে নিয়ে আইসোলেশনে রাখার আবেদন জানান ক্যাপ্টেন ক্রোজিয়ার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com