মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী

সারাদেশে ৫টি প্রধান হাসপাতালে করোনা টেস্টিং ল্যাবরেটরি চালু

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ১০.৩৫ পিএম
  • ৩২৩ বার পড়া হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার এ পর্যন্ত সারাদেশে ৫টি প্রধান হাসপাতালে করোনা টেস্টিং ল্যাবরেটরি চালু করেছে। এটি চলতি সপ্তাহের মধ্যে দেশে ১৫টি স্বাস্থ্যসেবা স্থাপনা চালুর পরিকল্পনার অংশ।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, ‘ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কোভিড-১৯ ল্যাব ফ্যাসিলিটি চালুর মধ্যদিয়ে এ পর্যন্ত ৫টি প্রধান হাসপাতালে টেস্টিং মেশিন ও সরঞ্জামসহ ল্যাবরেটরি চালু করা হয়েছে।
মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মইদুল ইসলাম বলেন, রাজধানীতে বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালে এবং আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রে (আইসিডিডিআরবি) টেস্টিং ল্যাবরেটরি চালু করা হয়েছে।
ঢাকার বাইরে রাজশাহীতে টেস্টিং ফ্যাসিলিটি চালু করা হয়েছে। আগামী ৩ অথবা ৪ দিনের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের ১০টি স্থানে এই ফ্যাসিলিটি চালু করা হবে।
স্বাস্থ্য কর্মকর্তারা এর আগে বলেছেন, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) মাধ্যমে টেস্টের ফলাফল কেন্দ্রিয়ভাবে মূল্যায়িত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com