বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সরকারের সমালোচনা করে চলেছে :ওবায়দুল কাদের

  • আপডেট সময় বুধবার, ১ এপ্রিল, ২০২০, ৭.২৩ পিএম
  • ৩২১ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, করোনা ভাইরাসের এই সংকটে বিএনপি নেতৃবৃন্দ দেশবাসীর পাশে না দাঁড়িয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকারের সমালোচনা করে চলেছে।
আজ বুধবার সকালে তার সরকারি বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেতাদের বলবো, এই দুঃসময়ে জনগণের পাশে থাকুন এবং রাজনৈতিক ফায়দা লোটার অপতৎপরতা থেকে বিরত থাকুন। সরকারের সমালোচনা না করে জনগণের পাশে দাঁড়ান।
তিনি বলেন, দেশের এই সংকটময় মুহূর্তে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা জনগণের পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বিএনপি জনগণের পাশে না দাঁড়িয়ে রাজনৈতিক ভাবে ফয়দা লোটার চেষ্টা করছে।
পদ্মাসেতুর সর্বশেষ অগ্রগতি প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, মূল সেতুর কাজ ৮৬ দশমিক ৭৫ শতাংশ এবং প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৮.৫ শতাংশ।
এদিকে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত বিভিন্ন হাসপাতালসহ সমাজিক সংগঠনের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে উপকরণ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, উপদপ্তর সম্পাদক সায়েম খান প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com