সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

গাজীপুর জেলার শ্রীপুরে পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ৩ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট সময় শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮.৩০ পিএম
  • ১৪১ বার পড়া হয়েছে

গাজীপুর জেলার শ্রীপুরে একটি পিকনিক বাস বিদ্যুতায়িত হয়ে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির তিন শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ শিক্ষার্থী।

আজ বেলা১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের উদয়খালী চায়না প্রজেক্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, মোজাম্মেল হোসেন নাঈম (২৪), মোস্তাকিম রহমান মাহিন (২২) ও জোবায়ের আলম সাকিব (২২)। আহতদের তাৎক্ষণিক নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, তারা জেলা শহরের বোর্ড বাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির শিক্ষার্থী। পিকনিক বাসটি শ্রীপুরের মাটির মায়া রিসোর্টে যাচ্ছিল।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। দুর্ঘটনায় তিন শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত ১৫-২০ জনকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বিআরটিসির ছয়টি বাস পিকনিক স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। পাঁচটি বাস নিরাপদে চলে গেলেও একটি বাস উদয়খালী বাজারের উপরে পল্লী বিদ্যুতের তারে স্পর্শ হয়। এতে তিন শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্ট হন। একজন ঘটনাস্থলেই মারা যায়। গুরুতর আহত বাকি দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।

এ ঘটনায় কাবিদুল ইসলাম নামে আহত এক শিক্ষার্থীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের উপ-পরিচালক জাকিউল ইসলাম বলেন, আমাদের হাসপাতালে তিনজনের মরদেহ আছে। আহত অবস্থায় একজনের চিকিৎসা চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com