বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে বৈষম্য বিরোধী ছাত্রজনতার বিক্ষোভ মিছিল ও সমাবেশ

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.০১ পিএম
  • ১৩৬ বার পড়া হয়েছে
পিরোজপুর  প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।
আজ সোমবার দুপুরে স্থানীয় লঞ্চঘাট এলাকা থেকে ছাত্রজনতা জাতীয় পতাকা, আবু সাইদ, মুগ্ধের ছবি সম্বলিত প্লাকার্ড ও উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকনের একটি কুশ্যপুত্তলিকাসহ ঝাড়ু হাতে মিছিল বের হয়। মছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে মনির আকনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্রজনতার উপজেলা কমিটির আহবায়ক এবং ভান্ডরিয়া সরকারি কলেজের সাবেক ছাত্রনেতা মো. আক্তারুজ্জামান কানন সিকদার, সদস্য সচিব মো. হেমায়েত হাওলাদার এবং সদস্য মো. সিদ্দিক জোমাদ্দার প্রমূখ।
তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মনির আকন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলা ও মিথ্যা মামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।
জানতে চাইলে পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ আলমগীর হোসেন বলেন, আমাদের দলের আভ্যন্তরিন কোন বিষয় থাকলে সেটা যারা মিছিল করেছে তারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। দলের কোন লোক কারো বিরুদ্ধে মিছিল করতে পারে না। প্রয়োজনীয় এবং জাতীয় বিষয় ছাড়া কোন মিছিল করা যাবে না। আমাদের কোন নেতার বিরুদ্ধে অভিযোগ থাকলে তা লিখিত ভাবে জানালে আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহন করবো। মিছিলে দলীয় কোন নেতাকর্মী থেকে থাকেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করা হবে। আপমান অপদস্ত করার জন্য দল কাউকে দায়িত্ব দেয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com