বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে : মির্জা ফখরুল ইসলাম

  • আপডেট সময় সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪, ৫.২৭ পিএম
  • ১৩৮ বার পড়া হয়েছে

অন্তর্বর্তী সরকার যত বেশিদিন থাকবে, ততই সমস্যা বাড়বে বলে মন্তব্য করে দ্রুতই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (১৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবে জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এমনটা দাবি করেন তিনি।

জাতির উদ্দেশে দেয়া প্রধান উপদেষ্টার ভাষণ প্রসঙ্গে তিনি বলেন, প্রধান উপদেষ্টার বক্তব্যে আমি আশাহত হয়েছি। ধারণা করেছিলাম তিনি তার প্রজ্ঞা দিয়ে একটি নির্বাচনের রূপরেখা দেবেন। শেখ হাসিনা কোন কারণে পালিয়েছে, তিনি বুঝতে ভুল করেছেন। আমাদের কথা শোনেননি।

মির্জা ফখরুল বলেন, আমরা এখন পর্যন্ত আপনাকে সমর্থন দিয়ে যাচ্ছি। ফ্যাসিবাদের দোসররা সচিবালয়ে বসে আছে। তারা তো আপনাকে সংস্কার করতে দেবে না।

বিএনপি মহাসচিব বলেন, আবারও বলতে চাই এমন কাজ না করি যাতে দেশ অনিশ্চয়তার দিকে যায়। সেজন্যই আমরা বলছি দ্রুত নির্বাচন হওয়া দেশের জন্য মঙ্গল। এই সরকার যত বেশিদিন থাকবে ততই সমস্যা বাড়বে। কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট নেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com