শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পিরোজপুরে বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে শ্রমিক নিহত

  • আপডেট সময় রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ৫.৫৯ পিএম
  • ১৩৯ বার পড়া হয়েছে
পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুর শহরের ম্যালেরিয়া পোল এলাকায় বিদ্যুতায়িত হয়ে গাছ থেকে পড়ে মো. রসূল শেখ নামে এক শ্রমিক নিহত হয়েছে। আজ রোববার (০৩ নভেম্বর) সকাল ১০ টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকায় একটি গাছ থেকে নারিকেল পাড়তে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত রসূল শেখ (৫৪) জেলার পার্শ্ববর্তী বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার কামলা গ্রামের আব্দুল খালেক শেখের ছেলে। তিনি একজন ডাব ব্যবসায়ী।
রসূলের পরিবার জানান, রোববার সকাল ১০টার দিকে শহরের ম্যালেরিয়া পোল এলাকার একটি বাড়ির গাছে নারিকেল পাড়তে ওঠেন রসুল।
এ সময় গাছের পাশে থাকা তারে বিদ্যুতায়িত হয়ে তিনি গাছ থেকে নিচে পড়ে যান। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবাহান জানান, নারিকেল গাছ থেকে পড়ে মারা যাওয়ার ঘটনা শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com