বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নির্বাচনী আইন প্রয়োগে পূর্ণ ক্ষমতা চায় ইসি

  • আপডেট সময় বুধবার, ২০ নভেম্বর, ২০২৪, ৯.০৫ পিএম
  • ১৩২ বার পড়া হয়েছে

ভোটের সময় নির্বাচন কর্মকর্তারা যেন কোনোভাবেই বাধাগ্রস্ত না হন এবং কেউ যেন হস্তক্ষেপ করতে না পারেন, তেমন বিধি ও বিধান চান ইসি কর্মকর্তারা। সেই সঙ্গে নির্বাচনের সময় ‘পূর্ণ ক্ষমতা’ চায় ইসি।

এছাড়াও, ভোটের সময় করা অপকর্মের জন্য সংশ্লিষ্টদের জন্য ভোটের পরেও আইনের আওতায় আনা যায় সেই ক্ষমতাও ইসির অধীনে রাখার সুপারিশ করেছেন তারা।

বুধবার, নির্বাচন ভবনে নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ক কমিশনের সঙ্গে সভায় তারা এই সুপারিশ করেন। ইসি সচিব শফিউল আজিম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে এমন তথ্য জানান।

শফিউল আজিম বলেন, সংস্কার কমিশনকে আমরা সহায়তা দেওয়ার চেষ্টা করছি। সংবিধানের অঙ্গীকার হলো গণপ্রতিনিধিত্ব নিশ্চিত করা। এটি নিশ্চিত করতে সংবিধানই নির্বাচন কমিশনকে দায়িত্ব দিয়েছে।

ইসি সচিব বলেন, মাঠের অভিজ্ঞতা থেকে গণমাধ্যমসহ অংশীজনের কী অভিজ্ঞতা আছে, আমরা সেগুলো নিয়েও আলোচনা করেছি।

তিনি আরও বলেন, হস্তক্ষেপ কোথা থেকে কীভাবে হয় এবং আইনি কর্তৃত্বের বাইরে কীভাবে হস্তক্ষেপ করা হয়, এগুলো নিয়ে খোলামেলা আলোচনা করেছি। কোনো রাখঢাক করিনি, যেন সংস্কার ফলপ্রসূ হয়।

শফিউল আজিম বলেন, আলটিমেটলি মানুষের আশা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। এটি নিশ্চিত করার জন্য যা যা দরকার আমরা সংস্কার কমিশনকে সেসব সুপারিশ করেছি।

তিনি বলেন, ইসি তো নির্বাচন একা করে না। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রের সব অর্গান কমিশনের অধীনে কাজ করে। সংবিধান ও আইনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেটি যেন পুরোপুরি প্রয়োগ করা যায়।

ইসি সচিব বলেন, আইনের প্রয়োগ করার ক্ষেত্রে যাতে নির্বাচন কমিশন, নির্বাচন কমিশনার, নির্বাচন কর্মকর্তারা কোনো ধরনের বাধাগ্রস্ত না হন, এটি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সংবিধানে যে ক্ষমতা দেয়া আছে, সেটা যাতে আরও সুনির্দিষ্ট করা যায় আইনের মাধ্যমে, আরেকটি হলো নির্বাচন ব্যয় ও নির্বাচন অপরাধের বিচার যেন সুনির্দিষ্ট করা যায়, সে সুযোগ যেন থাকে।

গণমাধ্যমের উদ্দেশে নির্বাচন কমিশনের সচিব বলেন, আমাদের মিডিয়া যেন নিরপেক্ষ আচরণ করে। সবাই নিরপেক্ষ থাকলেই সুন্দর নির্বাচন করা সম্ভব।

  • একাত্তর

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com