মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ -২০২৬ পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে স্পেন

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৮.১৫ পিএম
  • ১২৫ বার পড়া হয়েছে

২০২৬ ফুটবল বিশ্বকাপ মাঠে গড়াতে এখনো বাকি ১৮ মাস। যেটি অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডাতে। এটি বিশ্বকাপের ২৩তম আসর। কিন্তু সেই বিশ্বকাপকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়ে গেছে উত্তেজনা। বিশেষ করে বলতে গেলে স্বাগতিক দেশ কানাডা, মেক্সিকো এবং যুক্তরাষ্ট্রে। এই তিনটি দেশ নিজেদের প্রস্তুতি জোরদার করছে, কারণ টুর্নামেন্টের শুরু হতে এখনও এক বছরের বেশি সময় বাকি। এদিকে, বিশ্বকাপ বাছাইপর্ব কনমেবল, কনকাকাফ, সিএএফ এবং এএফসি অঞ্চলে পুরোদমে চলছে।

ইউরোপের শীর্ষ দলগুলো এখনো নেশনস লিগে ব্যস্ত, তবে কিছু দলের অবস্থা স্পষ্টতই অন্যদের তুলনায় ভালো। যদিও ২০২৬ সালের ১১ জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে অনেক ম্যাচ বাকি রয়েছে, তবে বর্তমান পারফরম্যান্সের ভিত্তিতে সম্ভাব্য বিজয়ী হিসেবে কোন দল এগিয়ে আছে এবং কোন দলকে আরও উন্নতি করতে হবে তা বিশ্লেষণ করা হয়েছে।

ফুটবলবিষয়ক ওয়েবসাইট গোলডটকম কাতার বিশ্বকাপ পরবর্তী সময়ে দলগুলোর পারফরম্যান্স মূল্যায়ন করে ২০২৬ বিশ্বকাপ জয়ের পাওয়ার র‌্যাঙ্কিং প্রস্তুত করেছে। যেখানে দেখা যাচ্ছে সর্বশেষ ইউরো চ্যাম্পিয়ন জয়ী স্পেন এগিয়ে রয়েছে। এরপরের স্থানটিই রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার দখলে।

গোলডটকমের প্রতিবেদনে দেখা যায়, দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে স্পেন। উয়েফা নেশনস লিগেও সবচেয়ে বেশি ১৬ পয়েন্ট সংগ্রহে রয়েছে তাদের। গ্রুপ পর্বে সেরা দলও লা রোহা। তাই তো ২০২৬ বিশ্বকাপের পাওয়ার র‌্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান তাদের।

অন্যদিকে ফুটবল বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৪ সালে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে টানা দ্বিতীয়বারে মতো কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছে। তারা লাতিন অঞ্চলের ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে টেবিলের শীর্ষে থেকে বছর শেষ করেছে। সর্বোচ্চ ২৫ পয়েন্ট তাদের। অবশ্য সম্প্রতি তাদের পারফরম্যান্সে কিছুটা ঘাটতি লক্ষ্য করা গেছে। তাই তো তারা রয়েছে দ্বিতীয় স্থানে। এরপরের স্থানগুলো পারফরম্যান্সের জোরে যথাক্রমে দখল করে নিয়েছে জার্মানি, ইংল্যান্ড ও ফ্রান্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com