শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে‘এসকর্ট’ দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয় গুলশানে পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা যুদ্ধ থামানোর তিনটি শর্ত দিলো তেহরান রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ মাতুয়াইল ল্যান্ডফিল হবে ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’, বর্জ্য থেকেই আসবে জ্বালানি ও বিদ্যুৎ আগামী ১৭ মার্চ ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ :প্রধানমন্ত্রী বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু নওগাঁয় অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা  ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

গ্রামে ড্রেন কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে কয়েক দফা সংঘর্ষ

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৮.১২ পিএম
  • ৩১৪ বার পড়া হয়েছে

সরাইল  মঙ্গলবার (৩১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পাকশিমুল ইউনিয়নের ভূইশ্বর গ্রামে কয়েক দফায় এ সংঘর্ষ হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ভূইশ্বর গ্রামে পাকশিমুল ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য নাসির উদ্দিনের ভাই শাহাবুদ্দিনের বাড়িতে জমা ময়লা পানি নিস্কাশনের জন্য ড্রেন কাটতে গেলে বাধা দেন বর্তমান ইউপি সদস্য মলাই মিয়া। বিগত ইউপি নির্বানের পর থেকেই নাসির উদ্দিনের সঙ্গে মলাই মিয়ার বিরোধ চলছিল। মঙ্গলবার ড্রেন কাটা নিয়ে বাকবিতণ্ডার জেরে উভয়পক্ষের লোকজনের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ শুরু হয়। কয়েক দফায় চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত অর্ধশত লোক আহত হন। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহদাত হোসেন জানান, পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে পরবর্তী সংঘর্ষের আশঙ্কায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে আহতরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা সদর হাসপাতাল ও স্থানীয়ভাবে চিকিৎসাধীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com