মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনাভাইসে ইতালিতে ৬৩ জন চিকিৎসক প্রাণ হারিয়েছেন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০, ৩.৩৬ এএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

করোনাভাইসে সবচেয়ে বেশি মানুসের মৃত্যু হয়েছেন ভাইরাসটির প্রাদুর্ভাবের নতুন কেন্দ্রস্থল ইউরোপের দেশ ইতালিতে। শুধু সাধারণ মানুষ নয়, আক্রান্তদের সেবা দিতে গিয়ে দেশটির ৬৩ জন চিকিৎসকও প্রাণ হারিয়েছেন। সিএনএন এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, ইতালির চিকিৎসকদের সর্ববৃহৎ সংগঠন ইতালিয়ান অ্যাসোসিয়েশন অব ডক্টরস’ এর পক্ষ থেকে সোমবার বিকেলে এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য দেওয়া হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, যে ৬৩ জন চিকিৎসক করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের সেবা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন এরমধ্যে ৪১ জনই দেশটির উত্তরের লোম্বার্ডি অঞ্চলে। ওই অঞ্চলটিতেই সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হচ্ছে প্রতিদিন।

ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ সোমবার এক বিবৃতিতে বলেছে, দেশে মোট ৮ হাজার ৯৫৬ জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। এই পরিসংখ্যান বলছে, করোনায় বিপর্যস্ত ইতালি ভাইরাসটি মোকাবিলায় সামনে থেকে নেতৃত্ব দেওয়া মানুষগুলোর সুরক্ষা নিশ্চিত করতে পারেনি।

এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে ইতালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৮১২ জন মৃত্যুর মিছিলে যোগ দিয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১১ হাজার ৫৯১ জন। একইসঙ্গে দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যাও লাখ ছাড়িয়ে গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com