সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

শীর্ষ কমান্ডারদের শেষ বিদায় জানাতে তেহরানে জড়ো হন হাজারো মানুষ

  • আপডেট সময় শনিবার, ২৮ জুন, ২০২৫, ৮.০২ পিএম
  • ১১২ বার পড়া হয়েছে

ইসরায়েলের হামলায় ইরানে নিহতদের মধ্যে শীর্ষ কমান্ডারসহ ৬০ জনকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানাতে জড়ো হন হাজার হাজার মানুষ। রাজধানী তেহরানে তাদের জানাজা অনুষ্ঠিত হয়। খবর আল জাজিরা

শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এদিন হাজার হাজার শোকার্ত মানুষ কালো পোশাক পরে শোক মিছিল ও গণজানাজায় অংশ নেন। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে শনিবার (২৮ জুন) স্থানীয় সময় সকাল ৮টায় তাদের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এদের মধ্যে রয়েছেন- জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা থেকে শুরু করে পরমাণুবিজ্ঞানী, সাংবাদিক ও সাধারণ মানুষ।

জানাজা ও শোক মিছিল শুরু হয় তেহরান বিশ্ববিদ্যালয় থেকে। সেখান থেকে ইরানের পতাকায় মোড়া শহিদদের কফিনগুলো বড় বড় ট্রাকে করে নগরের আজাদি স্কয়ারে নিয়ে আসা হয়। হাজার হাজার শোকার্ত মানুষ সড়কে কফিনবাহী ট্রাকের সঙ্গে হেঁটে আজাদি স্কয়ারে আসেন।

শোক মিছিলে অংশ নেওয়া বেশির ভাগ মানুষই কালো পোশাক পড়া ছিলেন; তাঁদের হাতে ছিল ফুল, তসবি এবং প্রিয় নেতাদের ছবি, প্ল্যাকার্ড। এ সময় কেউ কেউ চিৎকার করে ক্ষোভ প্রকাশ করছিলেন।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

গত ১৩ জুন ইরানের পারমাণবিক স্থাপনা ও ক্ষেপণাস্ত্র উৎপাদন কারখানা লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েল। এ হামলা প্রায় ১২দিন অব্যাহত ছিল। এতে নারী ও শিশুসহ ছয় শতাধিক মানুষ নিহত হন।

পাল্টা জবাব হিসেবে ইরানও হামলা চালায় ইসরায়েলে। একপর্যায়ে ইসরায়েলের পক্ষে এ সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রও। পরে গত ২৪ জুন দুদেশ একটি যুদ্ধবিরতিতে উপনীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com