বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শহিদুল ইসলাম বাবুল এর শোকবার্তা

  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬, ৩.১২ এএম
  • ৭৮ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান)ফরিদপুর প্রতিনিধিঃ- তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলনের প্রতীক এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৩০ ডিসেম্বর মঙ্গলবার ভোর ৬ ঘটিকায় তার এই মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিনবঙ্গের কৃতিসন্তান কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
শহিদুল ইসলাম বাবুল তার শোকবার্তায় তিনি বলেন, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জাতি তার এক মহান অভিভাবককে হারাল। তার মৃত্যুতে আমরা বিএনপি পরিবার সহ বিশ্ববাসী আজ গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বিএনপি এই নেতা আরো বলেন,রাজনৈতিক জীবনে আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। ১৯৯১ থেকে ২০০১ সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি পাঁচটি পৃথক সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়েছিলেন। ২০০৮ সালে তিনি যে তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, সেখানেও তিনি জয়লাভ করেছিলেন।
১৯৯১ সালে প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর অর্থনৈতিক উদারীকরণের মাধ্যমে তিনি দেশের অর্থনীতির একটি মজবুত ভিত্তি স্থাপন করেন।
শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনামলে তিনি ছিলেন সংগ্রাম ও প্রতিরোধের এক দূর্বার প্রতীক। তার আপসহীন ভূমিকা দীর্ঘ  লড়াই-সংগ্রামে জাতিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছে। রাজনৈতিক সাফল্যের কারণেই আমাদের নেত্রী চরম রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছিলেন। মিথ্যা ও বানোয়াট মামলায় তাকে ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং দীর্ঘদিন কারাবাস করতে হয়েছিল তাকে।
বিএনপি নেতা শহিদুল ইসলাম বাবুল দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া ও প্রার্থনা করার জন্য  দেশবাসীকে বিশেষভাবে অনুরোধ করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com