বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

শীতের রাতে কম্বল নিয়ে অসহায় মানুষের পাশে ভাঙ্গার এসিল্যান্ড।

  • আপডেট সময় রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬, ৫.৫৩ পিএম
  • ৬০ বার পড়া হয়েছে
মাহমুদুর রহমান(তুরান),ফরিদপুরঃ
ফরিদপুরের ভাঙ্গার হাড়কাঁপানো শীতে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম।
রাতের আঁধারে কম্বল নিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্তদের দ্বারে দ্বারে ছুটছেন তিনি।
জানা যায়,  বৃহস্পতিবার গভীর রাতে বাসস্ট্যান্ড, বিভিন্ন বাজার, এতিমখানা ও হাসপাতালে  গিয়ে নিজের হাতে কম্বল জড়িয়ে দেন ঘুমন্ত মানুষদের গায়ে। রাতের নিস্তব্ধতায় সরকারি এই উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক শীতার্ত মানুষ।
এ সময় তাদের দুঃখ দুর্দশার কথা শোনেন এবং যাদের বেশি প্রয়োজন এমন গরিব দুস্থদের হাতে কম্বল তুলে দেন তিনি। তীব্র শীতের মধ্যে কখনো  হেঁটে যান আবার কিছুদূর গাড়িতে যান এসিল্যান্ড।
কম্বল পেয়ে আনোয়ারুল  বলেন, এই শীতে কেউ কোনো খোঁজ না নিলেও স্যার(এসিল্যান্ড) নিজে এসে কম্বল দিয়েছে। কম্বল পেয়ে আমি অনেক খুশি।
উপজেলা সহকারি কমিশনার(ভূমি) মোঃ সাদরুল আলম জানান, তীব্র শীতে সাধারণ মানুষের কষ্ট অনুভব করেই রাতের আঁধারে তাদের কাছে ছুটে গিয়েছি। রাস্তার পাশে প্রত্যন্ত গ্রামের প্রকৃত অসহায় ও শীতার্ত মানুষদের খুঁজে খুঁজে কম্বল দিয়েছি। পর্যায়ক্রমে এভাবেই খুঁজে খুঁজে অসহায় ব্যক্তিদের মাঝে আমরা কম্বল বিতরণ করব উপজেলাতে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com