শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী তেলের ট্যাঙ্কারগুলোকে‘এসকর্ট’ দেওয়ার জন্য মার্কিন নৌবাহিনী প্রস্তুত নয় গুলশানে পথচারীকে মারধর ও কটূক্তির অভিযোগে রাশিয়ান বংশোদ্ভূত বাংলাদেশি মডেল মনিকা কবিরের বিরুদ্ধে মামলা যুদ্ধ থামানোর তিনটি শর্ত দিলো তেহরান রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ মাতুয়াইল ল্যান্ডফিল হবে ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’, বর্জ্য থেকেই আসবে জ্বালানি ও বিদ্যুৎ আগামী ১৭ মার্চ ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু আজকের এই সংসদ বাংলাদেশের জনগণের সংসদ :প্রধানমন্ত্রী বগুড়া ও খুলনায় ইল্লিয়ীনের মাল্টি-ব্র্যান্ড স্টোরের যাত্রা শুরু নওগাঁয় অবৈধ ইটভাটায় ১০ লক্ষ টাকা জরিমানা  ইপিজেডে বাংলাদেশ সাংবাদিক ক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল

বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম অভিযান চালিয়ে লাজ ফার্মাকে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২০, ৮.০২ এএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

লাজ ফার্মার ফকিরাপুল শাখাকে ১ লাখ টাকা জরিমানা করেছে ৪ টাকা মূল্যের হ্যান্ড গ্লাভস ২০ টাকায় বিক্রি করার অভিযোগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। বুধবার (২৫ মার্চ) বাণিজ্য মন্ত্রণালয়ের মোবাইল টিম অভিযান চালিয়ে এই জরিমানা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানায়, বাণিজ্য মন্ত্রণালয়ের বাজার তদারকিমূলক অভিযানে দেখা যায়- হ্যান্ড গ্লাভসের প্রকৃত মূল্য ৪ টাকা হলেও তা ২০ টাকায় বিক্রি করা হয়। হেক্সিসল স্টকে নেই জানালেও খুঁজে পর্যাপ্ত পরিমাণে হেক্সিসল পাওয়া গেছে। এই অপরাধে লাজ ফার্মা ফকিরাপুল শাখাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এসময় ভোক্তাদের উপস্থিতিতে হ্যান্ডগ্লাভস ও হেক্সিসল বিক্রয় নিশ্চিত করা হয়।

সংস্থাটি আরও জানায়, স্যাভলন হ্যান্ডওয়াশের নির্ধারিত মূল্য ৫৫ টাকা লেখা থাকলেও ৮০ টাকায় বিক্রয় করার অপরাধে একই এলাকার মনির স্টোরকে ১৫ হাজার টাকা, মূল্য তালিকা না রাখায় ভোক্তাদের সঙ্গে প্রতারণা করার অভিযোগে এজিবি কলোনির ফয়েজ স্টোরকে ৩ হাজার টাকা এবং খিলগাঁও রেলগেট কাঁচা বাজারের সিরাজগঞ্জ জেনারেল স্টোরকে ১৫ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে সর্বমোট ১ লাখ ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com