সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার পরিবারের আয়োজনে মাহে রমজানের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩, ১২.২০ এএম
  • ২৩০ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দৈনিক সময়ের কণ্ঠ পত্রিকা ও প্রতিদিন খবর এর উদ্যোগে পবিত্র মাহে রমজান এর তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত, গত কাল শনিবার ১৫ ই এপ্রিল বিকাল ৩ টায় রাজধানীর বাংলাদেশ শিশু কল্যান পরিষদ কনফারেন্স হল রুমে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম নাজিম উদ্দিন আল আজাদ সাবেক ধর্মমন্ত্রী বাংলাদেশ সরকার,সভাপতিত্ব করেন বোরহান হাওলাদার জসিম সম্পাদক প্রকাশক দৈনিক সময়ের কন্ঠ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাইদুর রহমান রিমন অনুসন্ধানী প্রতিবেদক বাংলাদেশ প্রতিদিন, নুর হাকিম সম্পাদক ও প্রকাশক দৈনিক সকালের সময় এবং উপদেষ্টা জাতীয় সংবাদ সংস্থা, জাহাঙ্গীর আলম খাঁন চেয়ারম্যান বাংলাদেশ স্বাস্থ এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটি,আনোয়ার হোসেন আকাশ সম্পাদক ও প্রকাশক দৈনিক সাধিন সংবাদ,খন্দকার মাসুদুর রহমান দিপু মহাসচিব জাতীয় সংবাদ সংস্থা ও সম্পাদক দৈনিক অপরাধ রিপোর্ট,ফারুক আহম্মেদ সম্পাদক ও প্রকাশক দৈনিক রুপবানী, যুবরাজ খাঁন সদস্য উপকমিটি বাংলাদেশ আওয়ামীলীগ,ফারুক তালুকদার সম্পাদক ও প্রকাশক দৈনিক আলোর জগত,আবুল বাশার মজুমদার সভাপতি বাংলাদেশ সাংবাদিক সংস্থা,এবং বিভিন্ন জেলা উপজেলা থেকে আগত প্রতিনিধিরা ও এলাকার মুসল্লীরা উপস্থিত ছিলেন।
এ সময় সভাপতির বক্তব্যে বোরহান হাওলাদার জসিম বলেন,সাংবাদিক হলো জাতির বিবেক আর এই বিবেক বিক্রি করবেন না,মনে রাখবেন বাজারে আলু পটল বিক্রি হয়, মানুষের বিবেক নয়। এসময় বাংলাদে প্রতিদিনের অনুসন্ধান প্রতিনিধি সাইদুর রহমান রিমন বলেন,সাংবাদিক এর সত্রু সাংবাদিক যার ফলে মুল ধারার সাংবাদিক বিলুপ্তির পথে,এসময় সংবাদকর্মীদের উৎসাহ দিতে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার অতিরিক্ত মফস্বল সম্পাদক আকরাম হোসেন ও স্টাফ রিপোর্টার জামাল আহম্মদ সহ একঝাক গণমাধ্যমকর্মীদের বিশেষ ক্রেস্ট পুরুস্কারে ভূষিত করেন,পরিশেষে দোয়া ও মোনাজাত পাঠ করে ইফতার ও রাতের খাবারের মধ্যদিয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com