সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার

  • আপডেট সময় বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ২.০২ এএম
  • ৬৪ বার পড়া হয়েছে
{"remix_data":[],"source_tags":[],"total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false,"used_sources":{"version":1,"sources":[{"id":"332668067047201","type":"ugc"}]}}
অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুরঃ- লক্ষ্মীপুর সদর উপজেলার চররুহিতা ইউনিয়নে পূর্ব বিরোধ থাকায় রিয়াদ (১২) নামে এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগে রুবেল (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লক্ষ্মীপুর জেলা পুলিশের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল ২৯ আগস্ট ২০২৬ সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে সদর থানাধীন ৪নং চর রোহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চররুহিতা গ্রামের নানু মাঝি বাড়ির গেটের সামনে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ একই এলাকার সাহেদ হোসেনের ছেলে।
অভিযোগ অনুযায়ী, মাদকাসক্ত রুবেল ও রিয়াদের মধ্যে পূর্ববিরোধের জেরে কথা কাটাকাটির একপর্যায়ে রুবেল ছুরি দিয়ে রিয়াদের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে রিয়াদ গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদের মৃত্যু হয়।
পরে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় মামলা নং-৬৭/৪৬৭, তারিখ ৩০ আগস্ট ২০২৬, দণ্ডবিধির ৩০২ ধারায় মামলা করেন।
মামলার পর লক্ষ্মীপুর মডেল থানার একটি চৌকস দল অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি রুবেলকে (৩৫) গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com