সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩, ১২.১৩ এএম
  • ২৬৫ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটি (সিআরইউ)’র ইফতার ও দোয়া মাহফিল গত ৯ এপ্রিল নগরীর কেসিদে রোড ইসলামীয়া সিটি কনভেনশন হলস্থ সিআরইউ’র কনফারেন্স হলে ইউনিটির সভাপতি সৈয়দ দিদার আশরাফীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর নূর এর সঞ্চালণায় অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন-চট্টগ্রাম রিপোর্টার্স ইউনিটির সিনিয়র সহ-সভাপতি কামরুল হুদা, সহ-সভাপতি আলী আহমদ শাহিন, হারাধন চৌধুরী, কোষাধ্যক্ষ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক জান্নাতুল নঈম চৌধুরী রিকু, সহ সম্পাদক পারভিন আক্তার চৌধুরী, প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাইফুর রহমান সাইফুল, সহ সম্পাদক জাবেদ রকি, নির্বাহী সদস্য মোঃ হোসেন মিন্টু, মোঃ শহিদুল ইসলাম, রূপন দাশ, রাশেদুল মাওলা, জয়নুল আবেদীন, আতিয়ার রহমান ও আমিনুল হক লিটন প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারে সাংবাদিকদের আরও বেশি বেগমান হওয়ার আহ্বান জানান।

ইফতারের আগে নূর মোহাম্মদ কাদেরী মোনাজাত করেন। তিনি দেশ-জাতির কল্যাণ, বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করেন। এ সময় সিআরইউ’র কল্যাণ ও উন্নতি কামনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com