বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ১০.৪৪ পিএম
  • ৫৮৪ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনার ভয়াবহতার মধ্যেই কারাবন্দি বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার নিয়েছে সরকার। আইনমন্ত্রী আনিসুল হক মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান।
আইনমন্ত্রী বলেন, ছয় মাসের জন্য সাজা স্থগিত করে খালেদা জিয়াকে দুটি শর্তে মুক্তি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। শর্ত অনুসারে তিনি বিদেশে যেতে পারবেন না। বাসায় থেকে চিকিৎসা নিতে হবে। প্রয়োজনে সরকার নির্ধারিত হাসপাতালে যেতে পারবেন। দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরনো কারাগারে রাখা হলেও চিকিৎসার জন্য পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্থানান্তর করা হয়। বয়স ও মানবিক বিবেচনায় খালেদা জিয়ার মুক্তি দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবারের তরফে সম্প্রতি আবেদন করা হয়।
খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত নেয়ায় সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তার বোন সেলিমা ইসলাম। দলের মুখপাত্র রিজভী আহমেদ জানিয়েছেন, করোনা সতর্কতার কারণে দলের চেয়ারপারসনের মুক্তির পর কোন ধরণের লোক সমাগম করা হবে না।
ওদিকে করোনা সংক্রমণ ঠেকাতে সিভিল প্রশাসনের সহযোগিতায় সেনাবাহিনী সারা দেশে টহল শুরু করেছে। মঙ্গলবার সকালে ট্রেন-লঞ্চসহ সব গণপরিবহন বন্ধের সিদ্ধান্ত জানানো হয়। অভ্যন্তরীন রুটের সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আন্তর্জাতিক রুটে শুধুমাত্র চীন ও যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট চালু রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ৯ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৯শে মার্চ থেকে ২রা এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে পুঁজিবাজার। দেশে ফেরা প্রবাসীদের জরুরি ভিত্তিতে স্থানীয় থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।
সরকারের রোগততত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআর জানিয়েছে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ৬ জন। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯-এ, মারা গেছেন ৪ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com