বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোটরসাইকেল সহ ০৫ ছিনতাইকারী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ২৩ মার্চ, ২০২০, ৪.০৩ পিএম
  • ৩২৯ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগ রাজধানীর দারুস সালাম থানা এলাকায় অভিযান চালিয়ে পাঁচজন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন- মোঃ রাসেল মাহমুদ সরকার (৩৭), মোঃ মিজানুর রহমান (২৮), মোঃ দবির মিয়া (৩৩), মোঃ হাসানুল বান্না (২৯) ও ইসরাফিল (২৮)। ২২ মার্চ বিভিন্ন সময় দারুস সালাম থানার গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতারসহ ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল, ৬ হাজার টাকা ও ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোয়েন্দা উত্তর বিভাগের গুলশান জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ গোলাম সাকলায়েন পিপিএম  বলেন, ১৪ মার্চ বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ভবতোষ চক্রবর্তী নামক এক ব্যক্তিকে গ্রেফতারকৃতরা তাদের গাড়িতে জোড় করে উঠায়। গাড়ীতে তুলে ভয়ভীতি ও গুরুত্বর জখমের হুমকি দিয়ে ভিকটিমের কাছে থাকা ৬ ভরি স্বর্ণালংকার, একটি মোবাইল ফোন ও ১৮ হাজার টাকা ছিনিয়ে নিয়ে তাকে কালসি মাটিকাটা এলাকায় নামিয়ে দেয়। এ ঘটনায় তিনি বাড্ডা থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

তিনি আরো বলেন, মামলা রুজুর পর থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা উত্তর বিভাগ ছায়া তদন্ত করে উক্ত ছিনতাইকারীদের অবস্থান সনাক্ত করে গাবতলী বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। তারা সুযোগ বুঝে টার্গেটকৃত ব্যক্তিকে গাড়িতে তুলে নিয়ে মুল্যবান সামগ্রী লুট করে কোন ফাঁকা জায়গায় নামিয়ে দেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com