সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

স্মার্ট বাংলাদেশের গণমাধ্যমকর্মীরা হবে স্মার্ট; প্রেস কাউন্সিল চেয়ারম্যান”

  • আপডেট সময় বুধবার, ১ মার্চ, ২০২৩, ১০.৪২ এএম
  • ২৫৯ বার পড়া হয়েছে

মল্লিক মোঃ জামালঃ পটুয়াখালী বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম ২৮ ফেব্রুয়ারী ২০২৩ তারিখ বলেছেন স্মার্ট বাংলাদেশে স্মার্ট গণমাধ্যম কর্মী তৈরিতে কাজ করছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। বঙ্গবন্ধু ১৯৭৪ সালে যে আইনের মাধ্যমে প্রেস কাউন্সিল গঠন করেছিলেন, সে আইনের মূল উদ্দেশ্য ছিলো স্মার্ট গণমাধ্যম। যেখানে গণমাধ্যম কর্মীদের থাকবে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি তাদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করবে।

আমরা বাস্তবতার সাথে মিল রেখে প্রেস কাউন্সিল আইন সংশোধনের মাধ্যমে স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের ডিজিটাল ডাটাবেইজ করতে কাজ করছি। যার সব কিছু থাকবে অনলাইনে।

তিনি আরও বলেন, আন্তর্জাতিক পরিমন্ডলে কথা বলতে আমাদের গর্বে বুক ফুলে উঠে। এই অঞ্চলের পুরানা এবং প্রথম প্রেস কাউন্সিল হলো বাংলাদেশ প্রেস কাউন্সিল।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় পটুয়াখালী জেলা প্রেসক্লাব মিলনায়তনে “স্মার্ট বাংলাদেশের গণমাধ্যম” শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোঃ নিজামুল হক নাসিম একথা বলেন।

পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম আরিফের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শরীফুল ইসলাম ও পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম।এসময় আরও বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সহসভাপতি কাইয়ুম উদ্দিন জুয়েল, দপ্তর সম্পাদক ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com