সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী জাতীয় পেসক্লাবের অডিটরিয়ামে দিনব্যাপি নানা আয়োজনের প্রস্তুুতি

  • আপডেট সময় শুক্রবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৩, ১২.৩৫ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক: অতি আনন্দের সাথে জানানো হচ্ছে যে আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৩ রবিবার সকাল ১০ টায় তৃনমূল পর্যায়ের সাংবাদিকদের প্রাণের সংগঠন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি জাতীয় সাংবাদিক সংস্থার ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকি অনুষ্ঠান, জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

দিনব্যাপি নানা আয়োজনে সকালের প্রথম অধিবেশন অনুষ্ঠানে সংগঠনের চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রানালয়ের মানণীয় প্রতিমন্ত্রী কে এম খালিদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রেসকাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি নিজামুল হক নাসিম, উদ্ধোধক হিসেবে উপস্থিত থাকবেন পাবনা ২ আসনের সাংসদ জনাব আহমেদ ফিরোজ কবির (ডাক টেলি যোগাযোগ,অর্থ ও তথ্য বিষয়ক সংসদীয় কমিটির সদস্য), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, এশিয়ান টিভি লিমিটেড এর চেয়ারমান হারুন উর রশিদ, সকালের সময় পত্রিকার সম্পাদক নূর হাকিম, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিষ্ট অর্গানাইজেশন এর চেয়ারম্যান এসএম মোর্শেদ। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন ভিআইপ ,সিআইপি ও দেশ বরেণ্য সাংবাদিক নেতৃবৃন্দ।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সংগঠনের সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুদুর রহমান দিপুকে আহবায়ক ও সংগঠনের মহাসচিব ফারুক হোসেনকে সদস্য সচিব করে ৯ বিশিষ্ঠ একটি উদযাপন কমিটি করা হয়।

অনুষ্ঠান উদযাপন কমিটির অন্যান্যদের মধ্যে সংগঠনের ভাইস প্রেসিডেন্ট অনুষ্ঠান উদযাপন কমিটির যুগ্ম আহবায়ক আনোয়ারুল হক, উদযাপন কমিটির সদস্য ও সংগঠনের কার্যকরী সভাপতি বাশার মজুমদার, সংগঠনের যুগ্ম মহাসচিব এম এ আকাশ, সাইফুল আযম, আবদুর রহমান, হেলাল উদ্দিন হেলু ও হাসান আলী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com