সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলার ও মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন

  • আপডেট সময় সোমবার, ৩০ জানুয়ারী, ২০২৩, ৪.৩২ পিএম
  • ২৬৯ বার পড়া হয়েছে

 

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ প্রতিদিন ও নিউজ টুয়েন্টিফোরের সাংবাদিক আব্দুল লতিফ লিটুর উপর সন্ত্রাসী হামলা ও তার নামে মিথ্যা অভিযোগ ছড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছে জেলার কর্মরত সাংবাদিকরা।

সোমবার (৩০ জানুয়ারী) সকাল ১১ টায় পৌর শহরের চৌরাস্তায় ঠাকুরগাঁও রিপোটার্স ইউনিটি সহ বিভিন্ন সংগঠনের ব্যানারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে ঠাকুরগাঁও প্রেসক্লাবের সভাপতি মনসুর আলীর সভাপতিত্বে অন্যান্যের মত বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু, সিনিয়র সাংবাদিক বিশাল রহমান, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, ঠাকুরগাঁও রিপোটার্স ইউনিটির সভাপতি আব্দুল লতিফ লিটু, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, ঠাকুরগাঁও সাংবাদিক ফোমারের সভাপতি তানভির হাসান তানু সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রিক মিডিয়ায় সাংবাদিকরা।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল সাংবাদিকদের পিছনে লেগেই আছে। গত কয়েকদিন আগে শহরের শীবগঞ্জ এলাকায় সাংবাদিক লিটুর উপর যে ন্যাক্কারজনক হামলা করা হয় তা আসলেই অনাকাঙ্খিত। এটি স্বাধীন সাংবাদিকতা হরণ। তারা এই হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে আগামী ৭২ ঘন্টার মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে কঠিন শাস্তির দাবি জানান। অন্যথায় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি জানান। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন সাংবাদিকরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com