মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

ভারতের দিল্লির নাইট ক্লাব, জিম বন্ধ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৫.০৭ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে
ফাইল ছবি

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দিল্লির নাইট ক্লাব, স্পা এবং জিম আগামী ৩১ মার্চ পর্যন্ত বন্ধ করে দেওয়া হল। পাশাপাশি নিষিদ্ধ হয়েছে ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে ৫০ জনের বেশি লোকের জমায়েত। বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা না করলেও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। নাগরিকেরা যাতে নিজে থেকেই বিয়ের অনুষ্ঠানগুলি থেকে দূরে থাকেন, সেই আর্জি জানিয়েছেন তিনি। এ দিন তামিলনাড়ু সরকারও ৩১  মার্চ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে বিধিনিষেধ আরোপ করেছে। বন্ধ জনসভা, মিছিলও।

দিল্লিতে এখনও পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা সাত। মৃত্যু হয়েছে এক জনের। স্কুল, কলেজ, সিনেমা হল বন্ধ হয়েছে গত সপ্তাহেই। কেজরীবাল আজ জানিয়েছেন, অটো ও ট্যাক্সিগুলিতে সংক্রমণ আটকানোর ব্যবস্থা হবে বিনামূল্যে। মেট্রো স্টেশনগুলিতে যাত্রীদের র্থামাল স্ক্রিনিংয়ের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দিল্লির তিনটি হোটেলকে চিহ্নিত করা হয়েছে— যেখানে পয়সা দিয়ে কোয়রান্টিনে থাকা যাবে। পর্যাপ্ত বেডের ব্যবস্থা করা হয়েছে হাসপাতালেও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com