মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

জেলাভিত্তিক টিসিবি’র উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে

  • আপডেট সময় রবিবার, ১ জুন, ২০২৫, ৭.২৬ পিএম
  • ১০৯ বার পড়া হয়েছে

ঢাকা জেলাভিত্তিক টিসিবি’র উপকারভোগীদের পূর্ণাঙ্গ তালিকা আগামী ৩০ জুনের মধ্যে সম্পন্ন করা হবে। নিম্ন আয়ের এক কোটি উপকারভোগী পরিবারের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম পরিচালনার জন্য উপকারভোগী বাছাইকরণ এবং নতুন বিতরণকৃত স্মার্ট ফ্যামিলি কার্ড সচল করা হবে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সম্প্রতি আয়োজিত টিসিবি বিষয়ক এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

টিসিবি’র বিতরণকৃত কার্ড উপকারভোগীদের মাঝে দ্রুত বিতরণ ও কার্যকরের পাশাপাশি সক্রিয় কার্ড যাচাই করে বাতিল যোগ্য হলে তা বাতিল করা হবে বলে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

নিম্ন আয়ের মানুষের মধ্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সামাজিক ন্যায় বিচারের প্রাথমিক স্তম্ভ। উপকার ভোগী হিসেবে যোগ্য না হওয়া সত্ত্বেও যারা কার্ড গ্রহণ করেছে তাদেরকে আইনের আওতায় আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় জানানো হয়, এ বছরের ১৭ মার্চ পর্যন্ত বিতরণকৃত প্রায় ৫৭ (সাতান্ন) লাখ স্মার্ট ফ্যামিলি কার্ডের মধ্যে ৪১ লাখ ৫১ হাজার ১২টি কার্ড সচল করা হয়েছে এবং সক্রিয় না হওয়া প্রায় ১৬ লাখ স্মার্ট কার্ড বাতিল করা হয়েছে। পরবর্তী ধাপে প্রায় ৮ লাখ ১০ হাজার ২৭৬টি নুতন স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করা হয়েছে এবং উপকারভোগীদের নিকট বিতরণের জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসনের কাছে প্রেরণ করা হয়েছে। তার মধ্যে ৩ লাখ ৮৮ হাজার ১৯২টি কার্ড সচল করা হয়েছে।

এ বছরের ৫ মে পর্যন্ত বিতরণকৃত স্মার্ট ফ্যামিলি কার্ডের মোট সংখ্যা ৪৯ লাখ ৬১ হাজার ২৮৮টি এবং সক্রিয়কৃত কার্ডের সংখ্যা ৪৫ লাখ ৩৯ হাজার ২০৪টি। অবশিষ্ট ৪ লাখ ২২ হাজার ৮৪টি কার্ড দ্রুত এক্টিভেট করার ব্যবস্থা গ্রহণ করার সিদ্ধান্ত সভায় গৃহীত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com