সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে ইউএনও’র সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট সময় শুক্রবার, ৯ ডিসেম্বর, ২০২২, ৯.৫৪ পিএম
  • ২৪৮ বার পড়া হয়েছে

আল-মনসুর,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সাথে সদর ইউএনও’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

রুহিয়া থানা প্রেসক্লাবের দ্বি বার্ষিক নির্বাচন ৩ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামানের আমন্ত্রনে বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাংবাদিকদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

রুহিয়া প্রেসক্লাবের সভাপতি মুঃ আমিনুল হক’র নেতৃত্বে নবনির্বাচিত কমিটির মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি ফারুক হোসেন, সহ সাধারণ সম্পাদক কুদরত আলী, কোষাধ্যক্ষ ওমর ফারুক লিটন সহ সদস্য মজাহারুল ইসলাম বাদল, কায়সার হোসেন, রুবেল খান, মনসুর আলী, রমজান আলী প্রমূখ।
এ সময় নবনির্বাচিত কমিটির সাংবাদিক নেতারা সংগঠনকে আর শক্তি শালী এবং সাংবাদিকদের হয়রানি সহ বিভিন্ন বিষয় আলোচনা করেন।
সৌজন্য সাক্ষাৎকালে ইউএনও আবু তাহের মোঃ সামসুজ্জামান নবনির্বাচিত কমিটির সকল সদস্যগণকে অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়নে সহায়তা প্রদানের আশ্বাস দেন। তিনি আরও বলেন আপনারা সংবাদ কর্মীগণ দেশ ও জাতির দর্পণ আপনাদের মাধ্যমে আমরা দেশের এবং বিদেশের খবর পাই সাথে সাথে আপনাদের লিখনীর মাধ্যমে আমরা আমাদের ভূল ভ্রান্তি খুঁজে পাই। আমি আশা করি আপনারা দেশ ও জাতির কল্যানে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com