সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

ময়মনসিংহে সাংবাদিক ইউনিয়নের সভাপতি খোকন সাধারণ সম্পাদক মোস্তফা নির্বাচিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২, ৯.০৬ এএম
  • ২৪০ বার পড়া হয়েছে

ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের (এমইউজে) কার্যকরি কমিটির নির্বাচনে সভাপতি পদে আতাউল করিম খোকন এবং সাধারণ সম্পাদক হিসেবে মীর গোলাম মোস্তফা পুন:নির্বাচিত হয়েছেন। সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার জগদীশ চন্দ্র সরকার। এর আগে সকাল এগারোটা থেকে বিকেল চারটা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহন চলে। নির্বাচনে ৬৭জন ভোটারের সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করে।

এছাড়াও সহ-সভাপতি পদে জিয়াউদ্দিন আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক পদে সুলতান মাহমুদ কনিক জয়ী হন। এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোষাধ্যক্ষ পদে জাহাঙ্গীর কবির জুয়েল, প্রচার সম্পাদক পদে ইলিয়াস আহমেদ এবং কার্যকরী সদস্য পদে হারুনুর রশিদ, শরীফুজ্জামান টিটু ও বিপ্লব বসাককে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচনে সহকারি নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন আবুল কাসেম ও শাহিদুল আলম খসরু।

নির্বাচন পর্যবেক্ষণ করেন জেলা জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা শহিদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com