বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মার্কিন কংগ্রেস অভিবাসন সংস্কার পাস না করলে অর্থনৈতিক ‘বিপর্যয়’

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ৯.৫৮ পিএম
  • ১৭৩ বার পড়া হয়েছে

মো.সুমন মিয়া, যুক্তরাষ্ট্র করেসপন্ডেন্টঃ কংগ্রেস অভিবাসন সংস্কার বিল পাস না করলে মার্কিন অর্থনীতিতে ‘বড় ধরনের বিপর্যয়’ নেমে আসবে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন শ্রম মন্ত্রী মার্টি ওয়ালশ। তিনি দাবি করেন, কংগ্রেস যদি দ্বিদলীয়ভাবে ‘সমন্বিত অভিবাসন সংস্কার’ প্যাকেজ পাস না করে তবে এটি অর্থনীতির জন্য একটি ‘বড় বিপর্যয়’ হবে। বাইডেন প্রশাসন দায়িত্ব গ্রহণের পর থেকে এই প্যাকেজ পাস করার আহ্বান জানিয়ে আসছে।
ওয়ালশ বলেন, ‘আমাদের এখানে একটি দ্বিদলীয় সমাধান দরকার। আমরা অভিবাসন সমস্যা সমাধান না করলে আমাদের অর্থনীতিতে আরও বড় বিপর্যয় ঘটবে। আমাদের আরও কর্মী দরকার, অভিবাসন না হলে আমরা তা পাব না। এর প্রভাব পড়বে অর্থনীতিতে।’
বাইডেন প্রশাসন একটি সুইপিং ইমিগ্রেশন বিল পাসের আহ্বান জানানোর মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করে। কিন্তু রিপাবলিকানদের সমর্থনের অভাবে এই প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রিপাবলিকানরা সীমান্ত নিরাপত্তা বিধানের অভাব এবং সীমানা সংকট বিতর্কের কারণে অবৈধ অভিবাসীদের জন্য সাধারণ ক্ষমা পাসের সময়কেও প্রত্যাখ্যান করেছে।
শুধু ২০২২ অর্থবছরে ২.৩ মিলিয়নেরও বেশি অভিবাসী সীমান্তে জড়ো হওয়ায় সংকট আরও বেড়েছে। এ কারণে রিপাবলিকান নেতারা সাধারণ ক্ষমা প্রত্যাখ্যান করেন এবং বলেন যে আগে সীমান্ত সুরক্ষিত করতে হবে।
কংগ্রেসের ডেমোক্র্যাটরা গত বছর এককভাবে একটি বাজেট রিকনসিলিয়েশন প্যাকেজ পাস করার চেষ্টা করেছিলেন। এই প্যাকেজের মধ্যে বিভিন্ন ধরনের সাধারণ ক্ষমা অন্তর্ভুক্ত ছিল। কিন্তু শেষ পর্যন্ত সংসদ সদস্যদের ভোটে তা অযোগ্য ঘোষণা এবং ওয়েস্ট ভারমন্টের ডেমোক্র্যাটিক সিনেটর জো মানচিনের সমর্থন কেড়ে নেওয়ায় এ প্রচেষ্টা ব্যর্থ হয়।
কিন্তু প্রশাসন এবং ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস থেকে শুরু করে হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলেজান্দ্রো মায়োরকাস অভিবাসন সংস্কার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমলা হ্যারিস গত মাসে বলেছেন, লাখ লাখ মানুষের নাগরিকত্ব পাওয়ার উপায় একটি শীর্ষ অগ্রাধিকার- এ বিষয়ে ‘কোনো প্রশ্ন নেই’। তিনি বলেন, ‘যারা এখানে রয়েছে এবং যারা নাগরিকত্ব পাওয়ার জন্য আইনত যা প্রয়োজন তা করতে প্রস্তুত- তাদের জন্য আমাদের একটি আইন করার পরিকল্পনা করতে হবে।’
ওয়ালশ বলেন, ব্যবসাগুলো কঠোর শ্রমবাজারের মধ্যে আরও কর্মীর জন্য চাপ দিচ্ছে। তবে তিনি স্বীকার করেছেন যে কীভাবে রিপাবলিকানরা সীমান্ত সংকটের
শ্রম মন্ত্রী ওয়ালশ বলেন, ‘একটি পক্ষ সীমান্তের ছবি দেখাচ্ছে। অথচ আমি দেশের প্রতিটি জায়গায় গিয়েছি এবং ছোট-বড় অনেক ব্যবসার সাথে কথা বলেছি, তাদের প্রত্যেকেই বলছে আমাদের অভিবাসন সংস্কার দরকার।’
তিনি বলেন, ‘আমাদের সমন্বিত অভিবাসন সংস্কার প্রয়োজন। তারা আমাদের দেশে নাগরিকত্ব জন্য একটি উপায় এবং ভিসার জন্য আরও ভালো পথ তৈরি করতে চায়।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com