ক্রাইম রিপোর্টার,চট্রগ্রাম বিভাগঃ চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯নং ওয়ার্ড ব্যাংক কলোনী রোড সংলগ্ন
নেবার কলোনীর মাঠে গত ০১ নভেম্বর বুধবার রাত অনুমান সাড়ে ৮ ঘটিকার সময় তেরে এসে মারার দেন কবির হোসেন।
ঘটনার বিবরণে সাংবাদিক রিয়াজ উদ্দিন জানান যে, গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানা এলাকায়, জেসমিন আক্তার বৃষ্টি নামে একজন মেয়ে দেহব্যবসার ঘর চালাচ্ছেন।উক্ত তথ্য সংগ্রহের জন্য ঘটনাস্হানে গিয়ে,জানা যায় যে, জেসমিন আক্তার বৃষ্টি, সালমা,কবির হোসেনসহ ৪/৫ জনে মিলে, ২২/২৮ বছরের কিছু সুন্দরী মেয়ে দিয়ে এ দেহ ব্যবসার ঘরটি পরিচালনা করছেন।
এ বিষয় সাংবাদিক রিয়াজ উদ্দিন বলেন, আমরা গোপন তথ্যের ভিত্তিতে দেহব্যবসা পরিচালনাকারীর স্হানে উপস্হিত হলে, সেখানে বৃষ্টি,কবিরসহ অনেক মেয়েদেরকে দেখতে পাই।
বিষয়টি স্হানীয় থানায় জানালে থানা পুলিশ ঘটনাস্হান থেকে অপরাধীদের গ্রেপ্তার করে থানায় নিয়ে যান,বিষয়টি বিভিন্ন পত্র,পত্রিকায় প্রকাশিত হওয়ায়, দেহব্যবসা পরিচালনাকারী মূল হোতা কবির হোসেন সাংবাদিক রিয়াজ উদ্দিনকে খারাপ ভাষায় গালি গালাজ ও তেরে এসে মারার হুমকি সহ কেটে টুকরা টুকরা করে সাগরে ভাসিয়ে দেয়ার হুমকি প্রদান করিলে সাংবাদিক রিয়াজ দেহব্যবসায়ী কবির হোসেনের বিরুদ্ধে ইপিজেড থানায় একটি সাধারণ ডায়েরী করেন,যার নাম্বার নং ৫১বর্তমানে তদন্তধীন রয়েছেন।