বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কিশোরগঞ্জে শিশু হত্যার দায়ে নারীর যাবতজীবন

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ১১.২৫ পিএম
  • ১৫৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ কিশোরগঞ্জের ভৈরবে প্রতিবেশীর সাতমাস বয়সী শিশুকে হত্যার দায়ে কল্পনা বেগম (৩৯) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্ত কল্পনা বেগম জেলার ভৈরব উপজেলার শম্ভুপুর-বড়কান্দা গ্রামের সেরাজ মিয়ার স্ত্রী। রায়ে তাকে যাবজ্জীনসহ ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার বিকেলে মামলার একমাত্র আসামি ওই নারীর উপস্থিতিতে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিনিয়র জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান এ রায় দেন।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২১ জুলাই পূর্ববিরোধের জেরে প্রতিবেশী শিল্পী বেগমের সাত মাস বয়সী ছেলে নূরুন্নবীকে ঘর থেকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা করে কল্পনা ও তার ভাই নাহিদ মিয়া। তিন দিন পর (২৪ জুলাই) ওই শিশুর লাশ গ্রামের দক্ষিণপাশের ময়লার স্তুপ থেকে উদ্ধার করে পুলিশ। পরদিন শিশুটির মা থানায় মামলা করতে গেলে হত্যা মামলা নেয়নি ভৈরব থানা পুলিশ। তবে সেদিন একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়।

২২ আগস্ট নিহত শিশু নূরুন্নবীর মা শিল্পী বেগম বাদী হয়ে কিশোরগঞ্জ আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। এতে কল্পনা ও তার ভাই নাহিদকে আসামি করা হয়। আদালতের নির্দেশে ২০১৮ সালের ১৪ জানুয়ারি মামলাটি রেকর্ড করে ভৈরব থানা পুলিশ। মামলার পর প্রধান আসামি কল্পনাকে গ্রেপ্তার করা হয়।

৮ ফেব্রুয়ারি কল্পনা বেগম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তদন্ত শেষে ২০১৮ সালের ২৬ ডিসেম্বর আদালতে কল্পনার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন তদন্ত কর্মকর্তা ভৈরব থানার উপপরিদর্শক হাবিবুর রহমান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com