বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা, আটক ২২

  • আপডেট সময় সোমবার, ৩১ অক্টোবর, ২০২২, ৭.৪৪ এএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

চাঁদপুর জেলার হাজীগঞ্জে পুলিশের ওপর হামলার ঘটনায়, রবিবার (৩০ অক্টোবর) বিএনপির কয়েক শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ মামলায় আটক করা হয়েছে ২২ জনকে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ জুবায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “মামলায় এজাহারে নাম উল্লেখ করা হয়েছে ১৮৬জকে। আর, জ্ঞাত ও অজ্ঞাত বিএনপি ও এর সহযোগী সংগঠনের ২৫০ থেকে ৩৫০ নেতাকর্মীকে এ মামলায় অভিযুক্ত করা হয়েছে। রবিবার আটক করা হয়েছে ২২ নেতা-কর্মীকে।”

জেলার অতিরিক্ত পুলিশ সুপার পংকজ কুমার দে বলেন, “হামলায় থানার ওসি, ওসি তদন্ত, দুই জন উপপরিদর্শক(এসআই) ও একজন কনস্টেবলসহ পাঁচজন পুলিশ আহত হয়েছেন। যারা পুলিশের দায়িত্ব পালনে বাধাগ্রস্ত করতে ইটপাটকেল নিক্ষেপসহ হামলা চালিয়েছে, তাদের ছাড় দেওয়া হবে না।”

রবিবার সন্ধ্যায় গ্রেপ্তার ব্যক্তিদের চাঁদপুর কোর্টে পাঠানো হয়।

উল্লেখ্য, শনিবার ( ২৯ অক্টোবর) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালির আয়োজন করে যুবদলের উপজেলা ও পৌর শাখা। র‌্যালিটি টোরাগড় থেকে শুরু হয়ে হাজীগঞ্জ পূর্ব বাজারে আসলে ব্রিজের ওপর যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় মিছিলকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি করে।

এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) আব্দুল আজিজ বাদী হয়ে রবিবার একটি মামলা দায়ের করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com