বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে ১১ জুয়ারীর কারাদন্ড

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২, ১১.৪২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

আল-মনসুর,রহিয়া(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে আশংকাজনক হারে জুয়ারুর সংখ্যা বাড়ছে। জুয়ারুদের অত্যাচারে বিভিন্ন এলাকার মানুষজন ও তাদের পরিবারের লোকজন অতিষ্ঠ। এরই ধারবাহিকতায় সদর উপজেলার বিভিন্ন স্থান থেকে ১১ জুয়ারিকে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের আলাদা আলাদা কারাদন্ডাদেশ প্রদান করা হয়। গত বুধবার ওই ১১ জুয়ারুকে বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো: সামসুজ্জামান।

জানা যায়, সদর উপজেলার ভেলাজান এলাকা থেকে ৬ জুয়ারুকে আটক করা হয়। তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, সদর উপজেলার ভেলাজান গ্রামের ইবনে সাদের ছেলে মো: ওবায়দুর রহমান (৪৫), একই গ্রামের সহিদুল ইসলামের ছেলে মো: জিম (২৪), ভেলাজান হাজীপাড়া গ্রামের মৃত পিয়ার আলীর ছেলে তসলিম উদ্দীন (৪০), ভেলাজান হাজীপাড়া গ্রামের তাইজুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (৩২), একই গ্রামের নাসির উদ্দীনের ছেলে রফিকুল ইসলাম (৩৮) ও বালিয়াডাঙ্গী উপজেলার সনগাঁও কোয়াটোল গ্রামের আবু তালেবের ছেলে রাজিকুল ইসলাম (৩৫)। অপরদিকে সদর উপজেলার আখানগরে জুয়ার বোড থেকে ৫ জুয়ারিকে আটক করে তাদের প্রত্যেককে ২ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ প্রদান করা হয়। দন্ডাদেশপ্রাপ্তরা হলেন, আখানগর শুকানীপাড়া গ্রামের আব্দুল বাসেদের ছেলে মো: সেলিম উদ্দীন (২৩), দোগাছী গ্রামের চুচপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মতিয়র রহমান (৩২), আখানগর মেম্বার পাড়া গ্রামের মৃত পুহাতুর ছেলে মোজাহারুল ইসলাম (৩৫), ননী গোপালের ছেলে নরতম বর্মন (৪৫) ও একই গ্রামের সামসুল হকের ছেলে ফিরোজ জামান (৩৫)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com