বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমির বিরোধে চাচার ধারালো অস্ত্রের আঘাতে ভাতিজা খুন

  • আপডেট সময় শুক্রবার, ১৪ অক্টোবর, ২০২২, ১১.১১ পিএম
  • ১৬৬ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,ময়মনসিংহঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে চাচার হাতে ভাতিজা খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৪ অক্টোবর ) সকালে উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামে। ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা যায়, উপজেলার মগটুলা ইউনিয়নের বাঘবেড় গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের

ছেলে লিয়াকত আলী (৫৫) তার চাচা আব্দুর রউফ এর সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিলো। শুক্রবার সকালে লিয়াকত আলী নিজের ক্রয়কৃত জমিতে গাছের গোঁড়া কাঁটতে গেলে তার চাচা আব্দুর রউফ (৬৫) উক্ত জায়গাটি নিজের দাবি করে ছেলে নূরুল আমীন (৩৫), মাওঃ নূর মোহাম্মদ (৩০), এখলাছ উদ্দিন (২৬)কে নিয়ে বাঁধা দেয়। একপর্যায়ে আব্দুর রউফ তার ছেলেদের নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে লিয়াকত ও তার ভাই জাহাঙ্গীর আলমের (৩৩) ওপর হামলা চালায়। হামলায় লিয়াকত ও জাহাঙ্গীর গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লিয়াকতকে মৃত ঘোষণা করেন। ছোট ভাই জাহাঙ্গীর

হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এঘটনায় আব্দুর রউফ ও তার তিন ছেলেকে আটক করেছে পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাছিনুর রহমান জানান, লাশ
উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে এবং
মামলার প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com