বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

কুমিল্লা দেবীদ্বারে ৯মাসের এক শিশু চাচার কাছেও রেহাই পায়নি ধর্ষক গ্রেফতার

  • আপডেট সময় রবিবার, ৮ মার্চ, ২০২০, ৭.৫২ পিএম
  • ৩৮১ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন
কুমিল্লা জেলা প্রতিনিধি  : কুমিল্লা দেবীদ্বারে ৯মাসের এক শিশু ধর্ষণের চেষ্টার অভিযোগে হাবিবুর রহমান(২১) নামে এক ধর্ষককে পুলিশ আটক করেছে, ও ধর্ষক সম্পর্কে শিশুটির চাচাতো কাকা। ঘটনাটি ঘটে রোববার সকাল ১০টায় উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মিন্টু মেম্বারের বাড়িতে। ধর্ষক হাবিবুর রহমান একই বাড়ির মৃত: আলেক মিয়ার পুত্র। হাবিব পেশায় রিক্সা চালক।
শিশুটির মা’(২৩) জানান, প্রতিবেশী হাবিব (সম্পর্কে আমার দেবর) তার মা’ ঘরে না থাকায় রান্না ঘরের চুলায় আগুন জ¦ালিয়ে দিতে বলে। তখন আমার কোল থেকে শিশুটিকে নিয়ে যায়। আমি চুলা জ¦ালিয়ে দেই, এ সময় আমার মেয়ের কান্নার আওয়াজ শোনে তার ঘরে যেয়ে দেখি হাবিব উলঙ্গ অবস্থায় মেয়ের উপর ঝাপটে পড়ে আছে। আমি জোর করে তার কাছ থেকে মেয়েকে কেড়ে নিয়ে আসি এবং গোসল করাই। বিষয়টি বাড়ির লোকদের জানাই। ওরা মেয়েকে নিয়ে হাসপাতালে চিকিৎসা সেবা দিতে এবং থানায় অভিযোগ করতে বলেন। আমি বেলা দেড়টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসি। জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুজিনা আক্তার প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান ষ্টপ (ওসিসি) বিভাগে ভর্তির জন্য রেফার করেন। পরে বিষয়টি জানাতে থানায় আসি। এরই মধ্যে গোপন সংবাদের ভিত্তিতে দেবীদ্বার থানা পুলিশ অভিযুক্ত হাবিবকে আটক করে থানায় নিয়ে আসেন।
শিশুটির বাবা(২৮) জানান, অভিযুক্ত হাবিব সম্পর্কে আমার চাচাতো ভাই। আমার মেয়ের মতো আর যেন কেউ ভোগান্তির শিকার না হতে পারে তার জন্য আমি তার সর্বোচ্চা সাজা দাবী করছি।
রসুলপুর ইউপি সদস্য মিন্টু মেম্বার জানান, ওই ঘটনায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করে ক্ষমাপ্রার্থনা চেয়েছে। আর জীবনেও এমন কাজ করবেনা। বিকেলে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়।
ওই ইউনিয়নের সাবেক মেম্বার রসুলপুর ভূমিহীন সংগঠনের আঞ্চলিক সভাপতি ফজর আলী জানান, সে পেশায় রিক্সা চালক হলেও মাদক এবং বখাটেপনায় এলাকার শীর্ষে আছে। কিছুদিন পূর্বে কুমিল্লা শহরে নারী কেলেঙ্কারীর ঘটনায় আটক হলে স্থানীয়রা ওই মহিলার সাথে বিয়ে পড়িয়ে দেয়। এখন শোনছি ওই বউও নেই। কিছুদিন পূর্বে শিশু বলদকারের ঘটনায়ও সামাজিক সালিসে তার বিচার করা হয়।
কর্তব্যরত চিকিৎসক দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ডাঃ রুজিনা আক্তার জানান, শিশুর মায়ের কথা শোনে ঘটনাটি স্পর্শকাতর মনে হওয়ায় প্রাথমিক সেবা দিয়ে শিশুটিকে কুমেক হাসপাতালের ওসিসি’তে রেফার করে দিয়েছি। শিশুটির যৌনেিঙ্গ কোন ক্ষতের চিহ্ন পাওয়া যায়নি, তবে ঠোটে ক্ষত চিহ্ন ছিল।
এ ব্যপারে দেবীদ্বার থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এস,আই) আতিয়ার রহমান সন্ধ্যা পৌনে ৬টায় সেলফোনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিশুটির যৌনাঙ্গে ক্ষতি না করতে পারলেও শিশুটিকে কোলে রেখে কৌশলে তার যৌনতৃপ্তি ভোগ করেছে। এসময় শিশুর চিৎকারে তার মা’ এসে জোর করে মেয়েকে উদ্ধার করে। আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযুক্ত হাবিবকে ধরে নিয়ে আসি, অভিযুক্ত হাবিব ঘটনার সত্যতা স্বীকার করেছে। সন্ধ্যায় এ রিপোর্ট লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com