বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

অবশেষে ফরিদপুরে হাতকড়াসহ পালানো আসামি গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২, ৩.২৪ পিএম
  • ১৬০ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান (তুরান) ফরিদপুর জেলা প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলায় হাজত থেকে কোর্টে চালান করার সময় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ মো. তুরাপ শেখ (৩২) নামে এক আসামি পালানোর ঘটনার ৮ ঘণ্টা পরে ফের গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ অক্টোবর) সকালে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. হেলাল উদ্দিন ভূইয়া এই প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার তুরাপ শেখ উপজেলার তালমা ইউনিয়নের সদরবেরা গ্রামের রুস্তম শেখের ছেলে। তার বাড়ি কুমিল্লা হলেও তিনি নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকতেন।

এর আগে রোববার (০২ অক্টোবর) বিকেলে সদরবেড়া থেকে গাঁজাসহ তাকে আটক করা হয়েছিল। এর আগেও তিনি একবার র‌্যাবের গাড়ি থেকে পালিয়েছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, সোমবার দুপুরে তুরাপকে ফরিদপুর কারাগারে পাঠানোর সময় তালমা সদরবেরা এ কে জুট মিলের সামনে পৌঁছালে সিএনজিচালিত অটো গাড়ি থেকে লাফ দিয়ে হাতে হ্যান্ডকাপ পরা অবস্থাতেই তিনি পালিয়ে যান। পরে ঘটনাটি ছড়িয়ে পড়ায় এবং পুলিশের তৎপরতায় এদিন রাতেই নগরকান্দার সদরবেরা এলাকার একটি আম বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তাকে ফরিদপুর কোর্টে প্রেরন করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com