বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

হাতকড়া পরা অবস্থায় আসামির পলায়ন।

  • আপডেট সময় সোমবার, ৩ অক্টোবর, ২০২২, ৯.২৫ পিএম
  • ১৫৫ বার পড়া হয়েছে

মাহমুদুর রহমান ( তুরান), ফরিদপুর থেকেঃ ফরিদপুরের নগরকান্দা থানার হাজত থেকে কোর্টে প্রেরন কালে পুলিশের হাত থেকে আসামি পালানোর ঘটনা ঘটেছে।

সোমবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামির নাম তুরাপ শেখ (৩২), পিতার নাম রুস্তম শেখ।

তুরাপের দেশের বাড়ি কুমিল্লা হলেও সে বৈবাহিক সূত্রে নগরকান্দার তালমা ইউনিয়নের সদরবেড়া গ্রামে শ্বশুর বাড়িতে থাকে।

পুলিশ জানায়, গতকাল রবিবার বিকেলে তাকে গাঁজা সহ সদরবেড়া হতে আটক করা হয়। এরপর সোমবার দুপুর দেড়টার দিকে নগরকান্দা থানা হতে পুলিশের গাড়িতে কোর্টে নেয়ার সময় তুরাপ শেখ হ্যান্ডকাপ সহ গাড়ি থেকে লাফ দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনার পর স্থানীয় মেম্বার ও তুরাপের শ্বশুর বাড়ির লোকজনদের ডেকে এনে দ্রুত তাকে ফিরিয়ে আনতে নির্দেশ দেয়া হয়।

তালমা ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মিয়া বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে আমরাও তুরাপের সন্ধানে নেমেছি। আশা করছি তাকে ধরতে পারবো।

নগরকান্দা থানার ওসি হাবিল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমরা তাকে পুনরায় গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি। আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই তাকে ধরতে পারবো।

“এ রিপোর্ট লেখা পর্যন্ত তুরাপ আটক হয়নি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com