সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত প্যান্টের পকেটে সোনা লুকিয়ে এনে শাহ আমানতে ধরা এক যাত্রী খিলক্ষেতে ইয়াবা তৈরির ঘাঁটিতে পুলিশের হানা, মাদকসহ মেশিন-কাঁচামাল উদ্ধার,আটক ১ চট্টগ্রামের গণপরিবহনে চরম অনিয়ম-ভোগান্তি: প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন” এসআরবির যাত্রা শুরু, সদস্যদের স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতের নির্দেশ কাউকে দুর্নীতি করতে দেওয়া হবে না: লক্ষ্মীপুরে বনমন্ত্রী ভাঙ্গায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের পরিচ্ছন্নতা অভিযান আকমল আলীতে জুয়ার আসরের নেপথ্যে ‘পেশাদার জুয়াড়ি’ ওসমান গ্রেপ্তার

সুরক্ষা আইন না থাকায় অহরহ সাংবাদিক নির্যাতন থামছেইনা: ডেমরায় সাংবাদিক সমাবেশে নেতৃবৃন্দ।

  • আপডেট সময় সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২, ১০.৫৮ পিএম
  • ৩৭৭ বার পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ দেশে অহরহ সাংবাদিক নির্যাতন ঘটনা যেন থামছেইনা। সাংবাদিক সুরক্ষা আইন না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। তিনি সরকারকে সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়ণসহ ১৪ দফা দাবি বাস্তবায়ন করতে জোড়ালো আহবান জানান।

সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের রাজধানীর ওয়ারী জোনের আওতাধীন ডেমরা স্টাফ কোয়ার্টার মাঠে আয়োজিত সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবিতে আয়োজিত আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্যে তিনি একথা বলেছেন।

অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য সচিব সেলিম নিজামির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ।

বিশেষ অতিথি ছিলেন ডেমরা থানার অফিসার ইনচার্জ মো: শফিকুর রহমান, ঢাকা সিটি কর্পোরেশনের ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর মাহমুদুল হাসান পলিন, চিত্রনায়ক যুবরাজ খান, বিএমএসএফের কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক আবুল খায়ের খান, যুগ্ম-সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সাদ্দাম, নির্বাহী সদস্য আমির হোসেন, পূর্বাঞ্চল সাংবাদিক ইউনিটির সভাপতি ওমর ফারুক জালাল, স্বাস্থ্য এন্ড পরিবেশ মানবাধিকার সাংবাদিক সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খান, শরিফুল ইসলাম বিপ্লব।
অন্যান্যের মধ্যে সাংবাদিক রেজাউল করিম, ঢাকা জেলার নেতা সুমন খান, মুন্সি আল ইমরান, মনির হোসেন,

সভায় নেতৃবৃন্দ সারাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা,নির্যাতন, জেল জরিমানার নীল নকশার কালো আইন বাতিল, সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি বাস্তবায়নে সরকার এবং গণমাধ্যম মালিকদেরকে আন্তরিক হওয়ার আহবান জানানো হয়।
সমাবেশে ওযারী জোনের ৫টি থানার কমিটি ঘোষণার মধ্য দিয়ে সাংবাদিকদের মাঝে একটি বৃহৎ ঐক্যের সূচণা করা হয়।
সমাবেশ শেষে বিভিন্ন শিল্পীর অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com