বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বরগুনা তালতলীতে চাঁদা না দেওয়ায় ইউপি সদস্যকে মারধর, প্রতিবাদে গ্রামবাসীদের মানববন্ধন

  • আপডেট সময় মঙ্গলবার, ৩ মার্চ, ২০২০, ৬.৪৫ পিএম
  • ৩১৬ বার পড়া হয়েছে
মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধি, বরগুনার তালতলীতে চাঁদার টাকা না দেওয়ায় জাহাঙ্গীর(৪৩) নামের এক ইউপি সদস্যকে মারধর প্রতিবাদে  মানবববন্ধন করেছে গ্রামবাসী।
মঙ্গলবার(০৩ মার্চ) দুপুর ১টার দিকে কচুপাত্রা সরকারি স্কুল সড়কে সামনে এ  মানববন্ধন কর্মসূচি পালন করেন গ্রামবাসী। এ মানববন্ধনে আংশ নেন এলাকায় ৩ শতাধিক মানুষ।
গতকাল(০২ মার্চ) রাত অনুমানিক ৯টার দিকে দক্ষিন কচুপাত্রার স্থানীয় রশিদ মাষ্টার বাড়ির সামনে বসে এ ঘটনা ঘটে। উপজেলার ৪ নং শারিকখালী ইউনিয়নের ৬ ওয়ার্ডের সদস্য।
জাহাঙ্গীরের পরিবার সূত্রে জানা যায়, বরগুনা জেলা পরিষদের তালতলী উপজেলার শারিকখালী ইউনিয়নে একটি খাস পুকুর খননের কাজ পায় ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার। এই পুকুরটি খননের শুরু থেকেই স্থানীয় বশার জোমাদ্দার ও সাগর জোমাদ্দার বিভিন্ন সময়ে চাদা দাবি করে আসছেন। চাঁদা না দেওয়াতে কিছু দিন আগে একবার ইউপি সদস্যর উপর হামলা চালায় তারা। পরে স্থানীয় ভাবে সমাধান হয়ে যায় বিষয়টি। এইর জের ধরে গতকাল রাতে  একা পেয়ে জাহাঙ্গীরের ওপর ফের দ্বিতীয় বার হামলা চালায় তারা। এতে গুরুত্বর আহত হয় তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে আমতলী হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইউপি সদস্য জাহাঙ্গীর হাওলাদার বলেন তারা সব সময়ই আমার কাছে পুকুর খননের বিষয়ে চাঁদা দবি করে আসছে। এই চাঁদা না দেওয়াতেই আমার উপর দ্বিতীর বারের মত হামলা চালায় বশার জোমাদ্দার ও সাগর জোমাদ্দারসহ ৫ থেকে ৬ জন অপরিচিত লোক।
এদিকে সাগর জোমাদ্দারের বাবা কাশেম জোমাদ্দার বলেন জাহাঙ্গীর যখন ইউপি নির্বাচন করেছিলো তখন বশারের কাছ থেকে ৩ লাখ টাকা নেয়। এই টাকা থেকে তারা ৫০ হাজার টাকা পরিশোধ করেন। পরে বাকি টাকা চাইতে গেলে জাহাঙ্গীরের লোকজন উল্টা বশার ও সাগরের উপর হামলা চালায়। এতে দুইজনই আহত অবস্থায় পটুয়াখালী হাসপাতালে ভর্তি আছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল বাসার বাদশা তালুকদার বলেন,আমি ব্যক্তিগত কাজে পটুয়াখালী আসছি। এ ঘটনা শুনেছি। তবে দুই গ্রুপের লোকজনই আহত হয়েছে বলে জেনেছি।
তালতলী থানার ওসি তদন্ত ফরিদুল ইসলাম বলেন ঘটনা শুনে পুলিশ পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com