রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনা হবে না :প্রধান নির্বাচন কমিশনার

  • আপডেট সময় সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২, ৯.২৫ পিএম
  • ১৮৪ বার পড়া হয়েছে

কাউকে ধরে-বেঁধে নির্বাচনে আনা হবে না। তবে বিএনপি যদি অংশগ্রহণ করে তাহলে নির্বাচনটা অধিক অংশগ্রহণমূলক হবে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

সোমবার দুটি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার।

রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের ধারাবাহিক সংলাপে নির্দিষ্ট সময়ে অংশ না নিলেও জাতীয় পার্টি-জেপি ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি সময় চেয়ে নিয়েছিল ইসির কাছে। এরই অংশ হিসেবে সোমবার নির্বাচন ভবনে দল দুটির সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন।

বৈঠকে অংশগ্রহণমূলক নির্বাচনের তাগিদ দেয় দল দুটি।পাশাপাশি উঠে আসে ইভিএমের বিষয়।

পরে নিজ দপ্তরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইসি বলেন, পেশি শক্তি ব্যবহার ছাড়া এই মেশিনে কারচুপি সম্ভব নয়। তাই পেশিশক্তি রোধে বিশেষ ব্যবস্থা থাকবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিএনপির রাজনৈতিক কৌশলে হস্তক্ষেপ করবে না কমিশন। তাই তাদের ধরে বেঁধে নির্বাচনে আনা হবে না। বিএনপি সহ সকল রাজনৈতিক দলকে কমিশনের প্রতি আস্থা রেখে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান সিইসি।

কমিশনের সঙ্গে সংলাপে রাজনৈতিক দলের পরামর্শ গুলোর সারসংক্ষেপ সরকারের কাছে পৌঁছে দেয়া হয়েছে বলেও জানান সিইসি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com