রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২দিনের কর্মসূচি পালন করবে বিএনপি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২, ১২.৩৯ এএম
  • ১৯৫ বার পড়া হয়েছে

আগামী ১ সেপ্টেম্বর ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, শোভাযাত্রাসহ দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। মঙ্গলবার  নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের কার্যালয়গুলোতে দলীয় পতাকা উত্তোলন করা হবে। এছাড়া বিএনপির সিনিয়র নেতারা দুপুর ১২টায় দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠ ও শ্রদ্ধা নিবেদন করবেন। বিকেল ৩টায় নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালি শুরু হবে। পরদিন, ২ সেপ্টেম্বর বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে আলোচনা সভা। জিয়াউর রহমান ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন।

রিজভী বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ছাড়াও আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে, দলের নয়া পল্টনের কার্যালয়ের সামনে আগামী ৩০ আগস্ট ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির শাখার যৌথ আয়োজনে একটি মানববন্ধন করবে বিএনপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com