বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ শাহজালালে উড়োজাহাজের টয়লেট থেকে ৫০ স্বর্ণবার উদ্ধার পিরোজপুর পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীকে অশ্রুসিক্ত বিদায় জানালো জেলা পুলিশ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৪ শিক্ষার্থী ভর্তি পিরোজপুরে জিয়া মঞ্চের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শোভাযাত্রা গভীর নলকূপ নিয়ে বিরোধ, হামলা ও হুমকির অভিযোগ লক্ষ্মীপুরে নিরাপত্তাহীনতায় জাকির হোসেনের পরিবার ভাঙ্গা বাজারে দোকানের টিন কেটে দুই দোকানে চুরি নগদ টাকাসহ মালামাল লুট,ব্যবসায়িরা আতংকে ঠাকুরগাঁওয়ের হরিপুরের ভাতুড়িয়া ইউনিয়ন পরিষদ ও কমিউনিটি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শেখ হাসিনার ছবিতে ‘হা হা রিঅ্যাক্ট’, ছাত্রদল কর্মীদের বেধড়ক পেটাল ছাত্রলীগ

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৬.০৩ পিএম
  • ১২৭ বার পড়া হয়েছে

 

পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের নেছারাবাদে ফেসবুকে শেখ হাসিনার ছবিতে হা হা রিঅ্যাক্ট দেওয়ার ঘটনায় ছাত্রদলের তিন কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের তিন কর্মীর বিরুদ্ধে।
রোববার (২৪ নভেম্বর) সকালে জুলুহার বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা ছাত্রদল কর্মীরা হলেন- মো. হাসান, সিয়াম এবং রিয়ান। অন্যদিকে অভিযুক্তরা হলেন- উপজেলার জুলুহার গ্রামের মো. সহিদুল ইসলামের ছেলে মো. রিয়াদ, মজিবুর রহমানের ছেলে সিয়াম এবং ফারুক হোসেনের ছেলে ফারজু। অভিযুক্তরা সবাই সমুদয়কাঠি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সক্রিয় ছাত্রলীগ কর্মী।
হামলায় আহত ছাত্রদলকর্মী সিয়াম শেখ অভিযোগ করে বলেন, জুলুহার গ্রামের আওয়ামী লীগ নেতা মজিবুর রহমানের ছেলে রিয়াদ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেখ হাসিনার ছবি পোস্ট করেন। সেই ছবিতে আমরা হা হা রিঅ্যাক্ট দিয়েছিলাম। এ কারণে রোববার সকালে জুলুহার বাজারে রিয়াদ, সিয়াম, ফারজুসহ ১০ থেকে ১২ জন ছাত্রলীগের লোকজন লোহার রড দিয়ে আমাদের ওপর হামলা চালায়।
অপর আহত ছাত্রদল কর্মী মো. হাসান বলেন, রিয়াদ তার বাহিনী নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ সময় রিয়াদের চাচা সোহাগ আমাদের চেপে ধরে রাখে। আর রিয়াদ আমাদের পিটাতে থাকে।
অভিযোগের বিষয়ে জানার জন্য অভিযুক্তদের মুঠোফোনে কল দিয়ে বন্ধ পাওয়া যায়।
সমুদয়কাঠি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন বলেন, তারা ক্ষমতায় না থেকেও আমাদের ছাত্রদলের ভাইদের ওপর হামলা চালাচ্ছে। ক্ষমতায় থাকাকালীন গোটা ইউনিয়নে রিয়াদ ও তার বাহিনী সন্ত্রাসী কার্যক্রম করে বেড়িয়েছে। আইনের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার।
সমুদয়কাঠি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির বলেন, রোববার সকালে দুদল বাজারে মারামারি করেছে বলে জানতে পেরেছি। শুনেছি ছাত্রলীগের ছেলেরা ফেসবুকে নাকি শেখ হাসিনার ছবি ছেড়েছিল। ছাত্রদলের ছেলেরা তাতে হা হা রিঅ্যাক্ট দেওয়া নিয়ে ঘটনা ঘটেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com